পারলেন না মনবীর-বিনীতরা, ২-১ গোলে ভারতকে হারিয়ে সাফ কাপ নিয়ে গেল মালদ্বীপ
মনবীর সিং, বিনীত রাইদের দৌড় ব্যর্থ হল। পরপর তিনটি ম্যাচ জিতে ফাইনালে উঠে ২-১ গোলে হারতে হল। দ্বিতীয়বারের জন্য সাফ কাপ ঘরে তুলল মালদ্বীপ।
মনবীর সিং, বিনীত রাইদের দৌড় ব্যর্থ হল। পরপর তিনটি ম্যাচ জিতে ফাইনালে উঠে ২-১ গোলে হারতে হল। দ্বিতীয়বারের জন্য সাফ কাপ ঘরে তুলল মালদ্বীপ। ভারত এই নিয়ে পরপর সাতবার ফাইনাল খেলল সাফ কাপের। এবার অধরা থাকল ট্রফি। শেষে ৯২ মিনিটের মাথায় ভারতের পরিবর্ত খেলোয়াড় সুমিত পাসি ব্যবধান কমান।
এদিন প্রথমার্ধের ১৯ মিনিটে মালদ্বীপকে গোল করে এগিয়ে দেন সেন্ট্রাল মিডফিল্ডার ইব্রাহিম মাহুদি। তারপরে ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলি ফজির। ভারত কয়েকটি বিচ্ছিন্ন সুযোগ পেলেও এদিন ধারে-ভারে মালদ্বীপ খেলা নিয়ন্ত্রণ করেছে। ভারত সেভাবে ফুট ফোটাতে পারেনি।
ভারতের হয়ে মনবীর সিং, ফারুক চৌধুরীরা চেষ্টা করলেও গোলে বল ঢোকাতে পারেননি। ঢাকার মাঠে তাই জয় অধরা রেখেই তরুণ ভারতীয় দলকে ফিরতে হচ্ছে।
India go down to Maldives in @SAFFSuzukiCup final.#AsianDream #BackTheBlue #WeAreIndia #SAFFSuzukiCup pic.twitter.com/JkR6oP0das
— Indian Football Team (@IndianFootball) September 15, 2018
১৯৯৩ সালে শুরু হওয়া সাফ কাপে ২০০৩ সাল বাদে প্রতিবারই ভারত ফাইনালে খেলেছে। মোট ১১ বার ফাইনাল খেলে ভারত ৭ বার জিতেছে। আর মালদ্বীপ ৫ বার ফাইনাল খেলে ২ বার ফাইনাল জিতল।
Click it and Unblock the Notifications