Flag Controversy: ভারতীয় ফুটবলারের গায়ে জড়ানো মণিপুরী পতাকা! সাফে ভারতের বিজয়োচ্ছ্বাসের মধ্যে তুঙ্গে বিতর্ক
Flag Controversy: বেঙ্গালুরুতে কুয়েতকে সাডেন ডেথে হারিয়ে নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে তুলেছে ভারত। ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতোয়ারা, ঠিক তখনকার এক ঘটনাতেই তুঙ্গে বিতর্ক।
ভারতীয় দলের ফুটবলার জিকসন সিং মণিপুরের বাসিন্দা। হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এই আবহে জিকসন জার্সির উপর জড়ান মণিপুরের পতাকা। যার জেরে গভীর রাতে তাঁকে বিবৃতি জারি করতে হয়েছে।

ম্যাচ শেষ হতেই জিকসনের গায়ে জড়ানো ওই পতাকা সকলের দৃষ্টি আকর্ষণ করে। ভারতের তেরঙা পতাকা না জড়িয়ে জিকসন কেন সাতরঙা পতাকাটি নিজের গায়ে জড়িয়েছেন তা নিয়ে চর্চা শুরু হয়। এমনকী তিনি যখন চ্যাম্পিয়ন হওয়ার পদক নিতে যাচ্ছিলেন তখনও সেটি তাঁর গায়ে ছিল।

ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসনের বাড়ি মণিপুরের থৌবাল জেলায়। ভারতকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেন জিকসন। জানা যায়, তিনি খেলা শেষের পরেই জার্সির উপর যে পতাকাটি জড়িয়েছিলেন সেটি কাংলেইপাক (সালাই তারেত পতাকা)। মণিপুরের মেইতেই সম্প্রদায়ের জাতিগত ঐতিহ্য ও বংশ পরম্পরাকে ওই সাতটি রংয়ের পতাকার মাধ্যমে বোঝানো হয়।

মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে। যার জেরে মাস দুয়েক ধরে মণিপুরে হিংসার আগুন কিছুতেই নিভছে না। এই আবহে জিকসনের গায়ে পতাকা জড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা আরম্ভ হয়। জিকসনকে অপেশাদার, বিচ্ছিন্নতাবাদী বলেও অনেকে আক্রমণ করেন।
What is Jeakson Singh doing with a secessionist flag. Doesn't he know that this is not a state /regional level competition rather a prestigious International Tournament where he is representing his Nation India. Take action @IndianFootball pic.twitter.com/d1dvLj9sNn
— Siam Boy (@Aamtolzo) July 4, 2023
Jeakson Singh making a political statement during the celebration of India's SAFF win tonight with Salai Taret flag in his shoulder. While we congratulate the team for the win, such action is unprofessional for a footballer representing the nation.@IndianFootball @IndiaTodayNE pic.twitter.com/oIU1l8ZPkJ
— Twister Singsit (@singsit_tw6662) July 4, 2023
যদিও বিতর্কের মধ্যেই রাতে জিকসন সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেন। তাঁর দাবি, ওই পতাকা দেখিয়ে নিজের রাজ্যে শান্তি ফেরানোর বার্তাই দিতে চেয়েছিলেন তিনি। যদিও তাতেও বরফ গলছে না। জিকসনের আচরণের নিন্দা করে তাঁর কড়া শাস্তির দাবি জানাতে থাকেন নেটিজেনরা।
Dear Fans,
— Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023
By celebrating in the flag, I did not want to hurt the sentiments of anyone. I intended to bring notice to the issues that my home state, Manipur, is facing currently.
This win tonight is dedicated to all the Indians. pic.twitter.com/fuL8TE8dU4
আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করা কেউ বিচ্ছিন্নতাবাদীদের মতো সালাই তারেত পতাকা জড়াবেন, সেটা অনেকেই মানতে পারছেন না। জিকসন সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি কারও ভাবাবেগে আঘাত হানতে ওই পতাকা গায়ে জড়়াননি। মণিপুরে যা ঘটছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। সাফ জয় ভারতীয়দের উৎসর্গও করেন জিকসন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications