ক্রিকেটে জটিলতার মধ্যে ফুটবলে একই গ্রুপে ভারত-পাকিস্তান, সাফ কাপে সুনীলদের প্রতিপক্ষ কারা?
ক্রিকেটের এশিয়া কাপে ভারত পাকিস্তানের খেলা নিয়ে যতই জটিলতা থাক। ফুটবলে কিন্তু অন্যচিত্র। সাফ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে ভারত-পাকিস্তান। বুধবার দিল্লিতে হওয়া সাফ কাপের ড্র অনুষ্ঠিত হল। গ্রুপ 'এ’-তে রয়েছে ভারত। সুনীলদের খেলতে হবে কুয়েত, নেপাল এবং পাকিস্তানের সঙ্গে।
'এ' গ্রুপে পড়েছে আয়োজক ভারত। তাদের গ্রুপে রয়েছে সাফে নতুন যুক্ত হওয়া কুয়েত যেমন আছে তেমড়ই নেপাল ও রয়েছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচই এই গ্রুপে আর্কষণের কেন্দ্রবিন্দুতে। ক্রিকেট, হকি হোক বা ফুটবল। এশিয়ার এই দুই দেশ যখনই মুখোমুখি হয়েছে তখনই সেই খেলা অন্যমাত্রা পেয়েছে।

গ্রুপ 'বি’-তে পড়েছে বাংলাদেশ, লেবানন, মালদ্বীপ ও ভুটান। বুধবার নয়া দিল্লির একটি হোটেলে সাফ কাপের ড্র অনুষ্ঠিত হল। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, সচিব সাজী প্রভাকরণ যেমন উপস্থিত ছিলেন তেমনই সাফ গোষ্ঠীভুক্ত দেশের প্রতিনিধিরাও হাজির ছিলেন।
India 🇮🇳 being the hosts, get drawn first 🙌🏽
— Indian Football Team (@IndianFootball) May 17, 2023
Follow the #SAFFChampionship2023 draw to find out the final groups 🎥 https://t.co/VsUbq9eR0p pic.twitter.com/2ScBaIvEUD
২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ৩ জুলাই পর্যন্ত চলবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এই টুর্নামেন্টে সমস্ত সদস্য দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন লীগে খেলা হবে। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসারি সেমিফাইনালে অংশ নেবে। সেখান থেকে দুই দল যাবে ফাইনালে।

ভারতে চতুর্থবার আয়োজন হতে চলেছে দক্ষিণ এশিয়ার এই 'মার্কি' ফুটবল টুর্নামেন্টের। এবারের সাফ কাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ফিফা র্যা ঙ্কিংয়ের সবচেয়ে শক্তিশালী দল লেবানন। বর্তমানে তারা ৯৯তম স্থানে আছে। ফিফা বহিষ্কার করায় এবার শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না। আফগানিস্তান সাফের সদস্যপদ ত্যাগ করেছে। লেবানন ও কুয়েত দক্ষিণ এশিয়ার দেশ না হলেও তাঁদের এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে।
The Draw for the #SAFFChampionship2023 🏆 is done, and here's how things stand 🙌
— Indian Football Team (@IndianFootball) May 17, 2023
Watch the post draw Media Interactions here 👉 https://t.co/VsUbq9eR0p#IndianFootball ⚽ pic.twitter.com/BwMkjfTkKT
প্রাক্তন ভারতীয় ফুটবলার কল্যান চৌবে ভারতের হয়ে খেলার সময়ে দুই বার সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছেন। ১৯৯৯ সালে গোয়াতে এবং ২০০৫ সালে করাচিতে বসেছিল এই সাফ চ্যাম্পিয়নশিপের আসর।। এই নিয়ে মোট চতুর্থবার এই মার্কি টুর্নামেন্টের আয়োজন করছে ভারত। শেষবার ভারতে ২০১৫ সালে তিরুবনন্তপুরমে বসেছিল এই প্রতিযোগিতার আসর।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications