SAFF Championship 2023: সেমিফাইনাল ম্যাচে থাকবেন না হেডস্যার, স্টিমাচের অভাব নিয়ে বড় বয়ান সুনীলের

শনিবার সাফ কাপের সেমিফাইনা‌লে নামছে ভারত। সুনীলদের চেনা প্রতিপক্ষ লেবানন। ফিফা ক্রম তালিকায় উন্নতির আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচে মাঠে নামছে ব্লু ব্রিগেড। এই নিয়ে গত ১৫ দিনে তিনবার লেবালন দলের মুখোমুখি হচ্ছে ভারত। শনিবার কান্তিরাভায় জিততে পারলেই সাফ জয়ের আরও কাছে পৌঁছে যাবে ভারত।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছিল ভারত। কিন্তু শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে জয় অধরাই থেকেছে ভারতীয় দলের। ম্যাচের দিকে গোল হজম করতে হয় ব্লু ব্রিগেডকে। তাই লেবালনের বিরুদ্ধে সতর্ক ভারতীয় দল।

সুনীল

টুর্নামেন্টে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। পাকিস্তান ম্যাচের পর কুয়েত ম্যাচেও লাল কার্ড দেখেছেন ভারতীয় দলের কোচ। ফলে শনিবার মেগা ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না ইগর। সাইড লাইনে তাঁর অভাব যে দল অনুভব করবে তা জানাতে ভুল করলেন না অধিনায়ক সুনীল ছেত্রী।

শুক্রবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সুনীল বলেন, 'এই ম্যাচের আগে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি পর্বে আমাদের সঙ্গে ইগর স্টিমাচ ছিলেন। সাইড লাইনের ধারে আমরা অবশ্যই আমাদের কোচের অভাব অনুভব করব।তবে ইগরের প্রধান সেনাপতি(মহেশ গাউলি) থাকবেন যিনি হেড কোচের অভাব কিছুটা হলেও কমাবেন।'

সুনীল

এক সপ্তাহ আগেই এই দলকেই হারিয়ে আন্তঃ মহাদেশীয় কাপ জিতেছিল ভারত। ভারতীয় দলের সহকারী কোচ অবশ্য লেবালনের আক্রমণভাগকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন।পর পর দুই ম্যাচে লাল কার্ড। হেড কোচের আচরণে বেজায় চটেছে সর্বভারতীয় ফুটবল সংস্থাও। সূত্রের খবর, বিতর্ক না বাড়ানোর জন্য কোচকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কিছুটা নমনীয় ভারতীয় দলের কোচও। সাফ কমিটির কাছে তিনি দু পাতার চিঠি পাঠিয়েছেন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন । সেই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ম্য়াচে মাঠে থাকার অনুমতিও চেয়েছেন তিনি।তবে ম্যাচে থাকতে পারবেন কিনা তা চূড়ান্ত নয় এখনও।

ইগর

ওই ম্যাচের আগে ইগর স্টিমাচ বলেছেন, 'আমাদের খেলায় আরও বেশি মনোযোগ বজায় রাখা উচিত, সেইসঙ্গে নিজেদের খেলার আরও উন্নতি করতে হবে। প্রতিপক্ষ যাতে কোনও সুযোগ না দেওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে। আমার সবথেকে বড় অভিযোগ হল আমরা অনেক সময়ই চাপে না পড়লেও, সহজ সহজ পাস বাড়াতে গিয়ে ভুল করছি। তারপর আমরা যে হাই প্রেসারের ফুটবল খেলি, তাতে বল ফেরত পেতে প্রচুর পরিশ্রম করতে হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+