SAFF Championship 2023: দশ ম্যাচ অপরাজিত, ফাইনালের আগে কী বার্তা দিলেন সুনীল?
১৩ দিন আগেই ৪৬ বছর পর লেবাননকে হারিয়েছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল ভারত। শনিবার ফের লেবাননকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল ব্লু ব্রিগেড। শেষ ১৫ দিনে ফিফা ক্রম তালিকায় এগিয়ে থাকা লেবাননের সঙ্গে ৩ ম্যাচ খেলল সুনীল ব্রিগেড। তিনবারের মধ্যে লেবানন একবারও জেতেনি। এমনকি শেষ ১০ ম্যাচে কোনো বিপক্ষ ফুটবলার ভারতের জালে বল জড়াতে পারেনি।
এবার মিশন ফাইনাল। মঙ্গলবার সাফ কাপের ফাইনালে কুয়েতের মুখোমুখি হবে ভারত। আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্টের পর এবার ঘরের মাঠে সাফ কাপ জয়ের হাতছানি সুনীলদের সামনে।

ভালো পরিসংখ্যান নিয়ে ফাইনালে উঠলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজী নন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ফাইনালে কুয়েতের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্কতার চাদরে মুড়ে রাখছেন ভারত অধিনায়ক।
ফাইনালে উঠার পর সুনীল ছেত্রী বলেন, 'কোনও প্রতিপক্ষই সহজ নয়। লেবাননের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পড়তে হবে এমনটা জানাই ছিল। আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। ১২০ মিনিটের লড়াই শেষে জিতে মাঠ ছাড়তে পারছি। এ বার ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি নেব।'
টাইব্রেকারে ভারতের নায়ক অবশ্য অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। একটি শট বাঁচিয়ে ভারতকে অ্যাডভান্টেজ দেন পাঞ্জাব তনয়। যদিও চ ম্যাচ শেষে টিম গেমের কথা গুরপ্রীতের মুখে। ভারতীয় দলের গোলরক্ষক বলেন, 'এই জয় কৃতিত্ব টিমের সকলের। আমরা অপরাজিত থাকতে পেরেছি। সে কারণেই বলব, দলগত শক্তিতেই জিতলাম আমরা। টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে রেখে সকলেই গোল করেছে। গত চার পাঁচ সপ্তাহ আমরা যে পরিশ্রম করে চলেছি, তারই ফল এই পারফরম্যান্স।'

সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে সহজে জয় আসেনি। ১২০ মিনিটেও গোল করতে পারেনি ভারতীয় দল।সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে ব্যর্থ হলেন দুই দলের ফুটবলাররা। খেলার ফল ছিল ০-০। ফলে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। ছাংতে, মহেশ সিংরা সুযোগ তৈরি করলেও তা রুখে দিলেন লেবানন গোলরক্ষক। গোলের নীচে দুভেগ্য হয়ে উঠেছিলেন। ১২০ মিনিট শেষেও খেলার ফল ০-০।
এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। পেন্লাটি শুট আউটে ভারতের হয়ে গোল করলেন সুনীল ছেত্রী, আনোয়ার আলি, মহেশ সিং, উদান্তা। হাসান মাথুর প্রথম শটই রুখে দেন গুরুপ্রীত, খালিল একটি শট বাইরের মারেন। ফলে ৪-২ ফলেই ম্যাচ জেতে ভারত।

ফাইনাল ম্যাচেও ম্যাচে ইগর স্টিমাচকে ছাড়াই মাঠে নামবে ভারত। লাল কার্ড দেখায় দু ম্যাচের জন্য স্টিমাচকে ব্যান করা হয়েছে। পাকিস্তান ম্যাচের পর কুয়েত ম্যাচেও লাল কার্ড দেখেছেন ভারতীয় দলের কোচ।












Click it and Unblock the Notifications