Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saff Championship 2023: কান্তিরাভায় সুনীল ম্যাজিক, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে দুরন্তভাবেই সাফ চ্যাম্পিয়নশিপের সূচনা করল ভারত। পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে দিল ব্লু ব্রিগেড। ফিফা ক্রম তালিকা থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে ছিল ভারত, তার উপর ছিল ঘরের মাঠে খেলার সুবিধা। ফলে পাক ফুটবল দলকে হারাতে খুব একটা বেগ পেতে হল না ঈগর স্টিমাচের দলকে।

বুধবার সন্ধ্যায় বৃষ্টিভেজা কান্তিরাভায় সুনীল শো। হ্যাটট্রিক করলেন ভারত অধিনায়ক, এই শুরু থেকেই আক্রমণাত্বক খেলার কৌশল নেয় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন ভারত অধিনায়ক। সুনীলকে গোলটা উপহার দিলেন পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফ।

ভারত

সতীর্থের ব্যাক থেকেও পাওয়া বলটি বেশ কিছু সময় নিজের পায়ে রাখেন তিনি। সুনীল সামনে গিয়ে তাঁর উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করতে থাকেন। এরপরই হানিফ বলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সুযোগে সুনীল বল নিয়ে ফাঁকা গোলে ঠেলে দেন।

ছয় মিনিট পর ফের গোল, এবারও গোলদাতা সুনীল ছেত্রী। ১৬ মিনিটে পাকিস্তানের ফুটবলার হ্যান্ড বল করলে পেনাল্টি পায় ভারত। সহজতম সুযোগ থেকে গোল করতে কোনও ভু‌ল করেননি সুনীল। এরপরও প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিলেন ছাংতে, সাহাল আব্দুল সামাদরা। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না।

ভারত

তবে ভারত পাক ম্যাচের উত্তেজনার পারদ যে কতটা চড়া মেজাজে থাকে তার প্রমাণ পাওয়া গেল এই ম্যাচে।তবে মাঠে নয় বরং উত্তেজনা ছড়াল সাইড লাইনে। প্রথমার্ধ শেষ দিকে একটি থ্রোকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়েছিল। পাকিস্তান ফুটবলার যখন থ্রো করতে যাচ্ছিলেন তখন তাঁকে বাধা দেন ভারতীয় দলের কোচ।

এরপরেই উত্তেজিত হয়ে পড়েন পাক ফুটবলার। সকলে এসে স্টিমাচকে ঘিরে ফেলেন। তখন ভারতীয় দলের ফুটবলাররাও চলে আসেন এবং শুরু হয় তীব্র বচসা। এই ঘটনায় জড়িয়ে পড়েন পাকিস্তান দলের ম্যানেজার হাসনাইন হায়দার। ঘটনাকে কেন্দ্র করে ম্যাচে উত্তেজনা ছড়ায়। স্টিমাচকে লাল কার্ড এবং রাক দলের ম্যানেজারকে হলুদ কার্ড দেখান রেফারি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ভারত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলা সংখ্যা বাড়ানোর সচেষ্ট হয় নীল জার্সিধারীরা। ৬৬ মিনিটে জিকসনের শট ক্রসবারে লাগে। ৭২ মিনিটে ফের সুনীল ম্যাজিক। পেনাল্টি থেকে হ্যাটট্রিক করলেন ভারত অধিনায়ক। সুনীল চতুর্থ ভারতীয় ফুটবলার যিনি পাক দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। এই গোলের সঙ্গেই ভারত অধিনায়কের গোলসংখ্যা পৌঁছে গেল ৯০-তে। মেসির পরই এখন সুনীলের স্থান।

ভারত

৮২ মিনিটে স্কোরলাইন ৪-০ করলেন উদান্তা কুমাম। আনোয়রা আলির পাস থেকে সহজ গোল করেন দলের ব্যবধান বাড়ালেন। এরপর আর গোল সংখ্যা বাড়েনি। বড় ব্যবধানে জয় দিয়েই সাফের সূচনা করল ভারত। তবে জয়ের মধ্যেও একমাত্র কাঁটা কোচের লাল কার্ড।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+