SAFF Championship 2023: লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে সুনীল ব্রিগেড
সাফ কাপের ফাইনালে ভারত। কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের বিরুদ্ধে টাইবেকারে ৪-২ফলে জিতে ফাইনালে জায়গা করে নিল ব্লু ব্রিগেড। এক সপ্তাহ আগেই এই দলকেই হারিয়ে আন্তঃ মহাদেশীয় কাপ জিতেছিল ভারত। এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না দলের হেড কোচ ইগর স্টিমাচ, কার্ড সমস্যায় খেলতে পারেননি সন্দেশ জিঙ্ঘানও।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ছাংতে, সামাদরা আক্রমণ বজায় রেখেছিলেন ক্রমাগত। কিন্তু প্রতিপক্ষের বক্সে কোনও সেভাবে ডানা বাধছিল না সেই আক্রমণ। সুনীল ছেত্রীর সামনেও সুযোগ এসেছিল গোল করার , কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ভারত অধিনায়ক।

পাল্টা আক্রমণ করারই রণকৌশল নেয় লেবানন। তাঁরাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে । ম্যাচের ৪১ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল লেবানন। সেখান থেকে প্রায় গোলের ঠিকানা খুঁজে নিয়েছিলেন লেবাননের ফুটবলার। তবে শেষ পর্যন্ত ভারতের দুর্গ রক্ষা করেন গুরপ্রীত।
ভারতীয় দলের সহকারি কোচ অবশ্য লেবালনের আক্রমণভাগকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাঁর ভাবনা যে অমূলক ছিল না, তা অবশ্য এই ম্যাচেই প্রমাণ পাওয়া গেল।তারউপর ভারতীয় ডিফেন্সে ছিলেন না বড় চেহারার সন্দেশ জিঙ্ঘান। ফলে কিছুটা সুবিধা হচ্ছিল লেবাননের।

দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন করেন ভারতীয় দলের সহকারি কোচ মহেশ গাউলি।প্রীতম কোটাল, অনিরুদ্ধ থাপাদের তুলে রোহিত কুমার-নওরম মহেশ সিংদের নামান। কিন্তু কোনও ভাবেই গোল আসছিল না। একাধিক কর্ণার বা ফ্রি কিক পেলেও সেখান থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন ভারতীয় ফুটবলাররা।
নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে ব্যর্থ হলেন দুই দলের ফুটবলাররা। খেলার ফল ছিল ০-০। ফলে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমের শুরু থেকেই চাপ বাড়ায় ভারত। সুনীলের দুরন্ত শট রুখে দিলেন লেবানন গোলরক্ষক। এরপর সহজ সুযোগ নষ্ট করলেন ঊআরত অধিনায়ক নিজেই।
ছাংতে, মহেশ সিংরা সুযোগ তৈরি করলেও তা রুখে দিলেন লেবানন গোলরক্ষক। গোলের নীচে দুভেগ্য হয়ে উঠেছিলেন। অন্যদিকে সুযোগ লেবাননের কাছেও। কিন্তু গুরপ্রীতের তৎপরতায় দুর্গ অক্ষত রাখে ভারত।
এই ম্যাচে ইগর স্টিমাচকে ছাড়াই মাঠে নামবে ভারত। দু ম্যাচের জন্য স্টিমাচকে ব্যান করা হয়েছে। পাকিস্তান ম্যাচের পর কুয়েত ম্যাচেও লাল কার্ড দেখেছেন ভারতীয় দলের কোচ। ১২০ মিনিট শেষে খেলার ফল ০-০।
এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। পেন্লাটি শুট আউটে ভারতের হয়ে গোল করলেন সুনীল ছেত্রী, আনোয়ার আলি, মহেশ সিং, উদান্তা। হাসান মাথুর প্রথম শটই রুখে দেন গুরুপ্রীত, খালিল একটি শট বাইরের মারেন। ফলে ৪-২ ফলেই ম্যাচ জেতে ভারত।

ইগর স্টিমাচের পিছনেই বসে রয়েছেন শ্রেয়স আইয়ার। ফুটবলকে সমর্থন করতে মাঠে উপস্থিত আইয়ার। ইগর স্টিমাচের পিছনেই বসেছিলেন তিনি। ফাইনালে কুয়েতের মুখোমুখি হবে ভারত












Click it and Unblock the Notifications