India SAFF Champion: সাফ চ্যাম্পিয়ন সুনীলের ভারত, গুরপ্রীত কুয়েত অধিনায়কের শট বাঁচাতেই খেতাব নিশ্চিত

India SAFF Champion: সাফ চ্যাম্পিয়নশিপের রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি হাসল ভারত। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। টাইব্রেকারে শেষ শটটি নিতে গিয়েছিলেন কুয়েত অধিনায়ক। সেই শটটি রুখে দেন গুরপ্রীত সিং সান্ধু।

প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল কুয়েত। এরপর সমতা ফেরান লালিয়ানজুয়ালা ছাংতে। এরপর কোনও দলই গোল করতে পারেনি। ফলে ফয়সালা হলো টাইব্রেকারে।

ভারত বনাম কুয়েত

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে এই নিয়ে নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জয় নিশ্চিত করল ভারত। এদিনের ফাইনালে কুয়েতকে এগিয়ে দিয়েছিলেন শাবিব আল খালদি। ৩৮ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান লালিয়ানজুয়ালা ছাংতে। বর্ষসেরা ফুটবলার হিসেবে এদিনই ছাংতের নাম ঘোষণা করেছে এআইএফএফ।

কুয়েতের গোল

২০১২ সালের নেহরু কাপ ফাইনালে শেষবার ভারতকে ফলাফল নির্ধারণের জন্য পেনাল্টি শ্যুটআউট অবধি অপেক্ষা করতে হয়েছিল। সেবার ভারত ও ক্যামেরুনের মধ্যে অনুষ্ঠিত হওয়া ফাইনালটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিল। ভারতের গোল দুটি করেছিলেন গৌরমাঙ্গি সিং ও সুনীল ছেত্রী।

গুরপ্রীত সিং সান্ধু

এরপর পেনাল্টি শ্যুটআউটে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল ৫-৪ গোলে। রবিন সিং, সুনীল ছেত্রী, ডেঞ্জিল ফ্র্যাঙ্কো, মেহতাব হোসেন ও ক্লিফোর্ড মিরান্ডা টাইব্রেকারে গোলগুলি করেছিলেন। ক্যামেরুনের গোল মিস করেন মাকোন এনলগা। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লেবাননকে ভারত হারিয়েছিল টাইব্রেকারেই।

সুনীল ছেত্রী

৫-৪ ব্যবধানেই কুয়েতকে টাইব্রেকারে হারায় ভারত। টাইব্রেকারে প্রথম শটটিতেই গোল করেছিলেন সুনীল ছেত্রী। এরপর মহম্মদ আবদুল্লাহর শট বারে লাগে। সন্দেশ ঝিঙ্গন গোল করে ভারতকে এগিয়ে দেন ২-০-তে। আলোতাইবির গোলে ২-১ করে কুয়েত। ছাংতের গোল ভারতকে এগিয়ে দেয় ৩-১-এ। আলধেফিরির গোলে কুয়েত ফের ব্যবধান কমায়।

ভারতের উদান্তা সিং বারের উপর দিয়ে বল মেরে বসেন। ফলে স্কোরলাইন থাকে ৩-২। এরপর মাহরানের গোলে সমতা ফেরায় কুয়েত। শুভাশিসের গোলে ভারত এগিয়ে যায় ৪-৩-এ। আলখালিদি বল জালে জড়ালে ৪-৪ হয়ে যায় ম্যাচের ফলাফল। এরপর ফলাফল নির্ধারিত হওয়ার ক্ষেত্রে সাডেন ডেথ ছাড়া উপায় ছিল না।

নাওরেম মহেশ ভারতকে এগিয়ে দেন। এরপরই কুয়েত অধিনায়ক খালেদ হাজিয়ার শট রুখে দিয়ে নায়ক হয়ে যান গুরপ্রীত। ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, ওডিশায় টুর্নামেন্ট খেলেই এখানে আমরা এসেছিলাম। কোনও দলই সহজ প্রতিপক্ষ ছিল না। চার দিনে ২টি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াল। আনন্দ প্রকাশের ভাষা নেই।

ভারতের গোলের সেলিব্রেশন

চ্যাম্পিয়ন হওয়ার পর ভিকট্রি ল্যাপ দেয় ভারতীয় দল। এই জয় সমর্থকদের উৎসর্গ করেছেন সন্দেশ ঝিঙ্গন। এক গোলে পিছিয়ে পড়ার পরও গোটা দল যেভাবে লড়াই করেছে তার প্রশংসা করেছেন গুরপ্রীত। এই অদম্য মনোভাবেই সমতা ফেরানো সম্ভব হয়েছিল বলে মত তাঁর। ম্যাচ চলাকালীন গুরপ্রীত ছিলেন কার্যত দুর্ভেদ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+