Saff Championship 2023: ‘ভবিষ্যতে আবার করব’, লাল কার্ড দেখেও নিজের অবস্থানে অনড় স্টিমাচ

ভারত পাকিস্তান ম্যাচ হবে, বিতর্ক হবে না। তাই আবার হয় নাকি। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মসৃণ জয়ের মধ্যেই বিতর্কের একনাম ইগর স্টিমাচ। লাল কার্ড দেখেছেন ভারতীয় দলের কোচ। কিন্তু শাস্তি পেয়েও নিজের অবস্থানে অনড় ব্ল ব্রিগেডের হেডস্যার। ম্যাচের পরদিন টুইটারে সরব বলেন ক্রোয়েশিয়ান কোচ।

বুধবার কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ দিকে একটি থ্রোকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। পাকিস্তান ফুটবলার যখন থ্রো করতে যাচ্ছিলেন তখন তাঁকে বাধা দেন ভারতীয় দলের কোচ। ঘটনাকে কেন্দ্র করে ম্যাচে উত্তেজনা ছড়ায়।এরপরেই উত্তেজিত হয়ে পড়েন পাক ফুটবলার। সকলে এসে স্টিমাচকে ঘিরে ফেলেন।

স্টিমাচ

তখন ভারতীয় দলের ফুটবলাররাও চলে আসেন এবং শুরু হয় তীব্র বচসা। পাকিস্তান ডাগ আউট থেকেও তাদের কোচ সাপোর্ট স্টাফরা দৌড়ে এসেছেন। সকলে মিলে স্টিমাচকে ঘিরে ধরেন। সেই সময়ে ভারতীয় টিমও স্টিমাচের পাশে দাঁড়ায়।স্টিমাচকে লাল কার্ড দেখান রেফারি।

লাল কার্ড দেখে শাস্তি পাওয়ার পরও কোনও অনুশোচনা নেই ভারতীয় দলের কোচের। স্টিমাচ বরং টুইটে হুঙ্কার দিলেন।
সোশ্যাল সাইটে লিখলেন, 'ফুটবল হল প্যাশন, বিশেষ করে যখন তুমি দেশের হয়ে লড়াই করছ। গতকাল ম্যাচের সময় আমার কাজ আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে। কিন্তু আমি একজন যোদ্ধা এবং যদি ভুল সিদ্ধান্তের জন্য আমার ছেলেদের ক্ষতি হয় তাহলে আমি তাদের রক্ষা করতে এটা আগামী দিনে আবার করব।'


যদিও ভারতীয় দলের সহকারী কোচ মহেশ গাউলি মনে করেন ইগর দোষ করে ফেলেছিল। তবে প্রাক্তন ডিফেন্ডারের মতে, ভারতীয় দলের হেড কোচকে 'লঘু পাপে গুরু দণ্ড' হয়েছে। ভারতের সহকারী কোচ বলেন, ''ওকে লাল কার্ড দেখানো উচিত হয়নি। পাকিস্তানের কোচও তো ঝামেলা করেছিল। ওকে হলুদ কার্ড দেখানো হল। স্তিমাচকেও হলুদ কার্ড দেখালে ঠিক হত।''

স্টিমাচ

সাফ কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। দুই অর্ধে মোট চারটি গোল দেয় ভারত। সুনীল হ্যাটট্রিক করেন। ভারতের হয়ে আর একটি গোল করেন উদান্তা সিংহ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+