SAFF Championship 2023: গুরপ্রীতই যেন ভারতের মার্টিনেজ, দলকে চ্যাম্পিয়ন করে কাকে কৃতিত্ব দিলেন পাঞ্জাব তনয়?

কলকাতা সফরে এসেছেন এমিলিয়ানো মার্তিনেজ, মঙ্গলবার বিকেলে আর্জেন্টাইন তারকাকে ঘিরে উদ্বেলিত গোটা ময়দান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হতেই ভারতবাসীর মার্তিনেজ হয়ে উঠলেন গুরপ্রীত সিং সান্ধু।
সেমিফাইনালের পর ফাইনাল, গুরপ্রীতের বিশ্বস্ত হাতেই সাফের স্বপ্নপূরণ ভারতের।

পরপর দুই ম্যাচে টাইব্রেকারে নায়ক হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক হয়ে উঠেছিলেন দিবু। আর সাফ চ্যাম্পিয়নশিপে সুনীলদের মার্টিনেজ হয়ে উঠলেন গুরপ্রীতই।

গুরপ্রীত

ফাইনাল ম্যাচে পেনাল্টি বাঁচিয়ে নায়ক ৩১ বছরের গুরপ্রীত সিং সান্ধু। নির্ধারিত সময় খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা গড়াল টাইব্রেকারে। তীব্র উত্তেজনার ফাইনালে ম্যাচে গোটা দেশ তাঁকিয়েছিল ছয় ফুট পাঁচ ইঞ্চি গুরপ্রীতের দিকেই। পাঞ্জাব তনয় হতাশ করলেন না। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন, তাঁর হাতেই আটকে গেল কুয়েত।

পেনাল্টি শুট আউটে কুয়েতের আব্দুল্লা প্রথম শটই ক্রসবারে লাগে। সুনীল, সন্দেশ, ছাংতে, শুভাশিসরা গোল করলেও, উদান্তা মিস করায় খেলা গড়াল সাডেনডেথে। ভারতের হয়ে মহেশ সিং গোল করেন। এরপর শট নিতে যান কুয়েত অধিনায়ক। কিন্তু গুরপ্রীতের হাতেই আটকে গেলেন তিনি।দলকে জেতালেন, সেইসঙ্গে সাফ কাপে চ্যাম্পিয়নও করলেন।

ভারত

ম্যাচ জিতিয়ে গুরপ্রীত বলেন, 'ম্যাচ জয়ের কৃতিত্ব গোটা দলের। গোল খেয়েও আমরা ঘুরে দাঁড়িয়েছি। গোল খাওয়াটাই আমাদের এই ম্যাচের সবথেকে দুর্বল মুহূর্ত।পেনাল্টি শুট আউটে যে কেউ ম্যাচ জিততে পারত, কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল। তাই আমরাই জিতলাম।'

এরআগে লেবাননের বিরুদ্ধে পেনাল্টি শুট আউট দেখা গিয়েছিল প্রথম শট বাঁচিয়ে দিয়েছেন ভারতের গোলকিপার। সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে টাইব্রেকারে অনবদ্য একটা সেভ করেছিলেন। শেষ অবধি ৪-২ ব্যবধানে জিতেছিল ভারত।

গুরপ্রীতই যেন আর্জেন্তিনার সেই এমিলিয়ানো মার্টিনেজ। ভারতের সেরা গোলকিপার গুরপ্রীত সেটা আরও একবার বোঝা গেল সাফ চ্যাম্পিয়নশিপে। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় ভারতের। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ, ট্রফির হ্যাটট্রিক ভারতের।

ভারত

কয়েক শো কিলোমিটার দূরে বসে কলকাতার হোটেলে কী গুরপ্রীতের ম্যাচ দেখলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+