২০১৯-র আফ্রিকা সেরা ফুটবলার লিভারপুলের সাদিও মানে
২০১৯-র আফ্রিকা সেরা ফুটবলার লিভারপুলের সাদিও মানে
গত মরশুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া সাদিও মানে-কে ২০১৯-র আফ্রিকা সেরা ফুটবলার নির্বাচন করা হয়েছে। তাঁরই ক্লাবে খেলা মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহ ও ম্যাঞ্চেস্টার সিটির আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন মানে। মিশরের হুরঘাদাতে হয় অনুষ্ঠান।

এই প্রথম বার
গত মরশুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সেনেগালের ২৭ বছরের সাদিও মানে ২০১৯-র সেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন। ফুটবল কেরিয়ারে এই প্রথম এমন অনন্য সম্মান পেয়েছেন তিনি।

সবচেয়ে বেশি গোল
কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল বা সিএএফ-র পরিসংখ্যান অনুযায়ী ২০১৯-এ ৬১টি ম্যাচ খেলে ৩৪টি গোল করেছেন সাদিও মানে। ১২টি গোলে রয়েছে তাঁর সহযোগিতা। অন্যদিকে মিশরের মহম্মদ সালাহ ৫৫টি ম্যাচ খেলে ২৬টি গোল দিয়েছেন। ১০টি গোলের ক্ষেত্রে তাঁর সহযোগিতা রয়েছে।

গত দুবারের পুরস্কার প্রাপক
লিভারপুলের সাফল্যের অন্যতম স্তম্ভ মিশরের মহম্মদ সালাহ বিশ্ব ফুটবলের অন্যতম বিস্ময়। গত দুই মরশুমে তিনিই আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার সালাহকে টপকে গিয়েছেন তাঁরই ক্লাব সতীর্থ সাদিও মানে।

সেনেগালের দ্বিতীয় তারকা মানে
আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ সেনেগালের দ্বিতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন সাদিও মানে। ২০০১ ও ২০০২ সালে আফ্রিকা সেরা পুরস্কার জিতে সেনেগালকে গর্বিত করেছিলেন সেদেশর বিশ্বকাপার এল হাডজি ডিওউফ।

খুশি মানে
কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের তরফে এমন সাফল্য পেয়ে খুশি হওয়ার পাশাপাশি গর্ব অনুভব করছেন বলে জানিয়েছেন সেনেগাল ও লিভারপুলের তারকা সাদিও মানে। তাঁকে এই পুরস্কারের যোগ্য ভাবার জন্য সিএএফ-কে ধন্যবাদও জানিয়েছেন মানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications