সেনেগাল আটকে গেলেও ম্যাচের নায়ক লিভারপুলের তারকা ফরওয়ার্ড
দুরন্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচের সেরার পুরস্কার পেলেন সাদিও মানে।
প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে যখন মাঠে নেমেছিলেন তখন দেশের জার্সিতে তিনিই ছিলেন সেনেগালের প্রধাণ অস্ত্র। কিন্তু প্রথম ম্যাচে তাঁকে কার্যত বোতল বন্দি করে রাখেন পোল্যান্ডের ফুটবলাররা। সঠিক আন্দাজ করছেন কথা হচ্ছে সাদিও মানেকে নিয়ে।
তবে, প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে মানে দেখিয়ে দিলেন কেন তাঁকে সেনেগালের অন্যতম অস্ত্র বলা হয়। তাঁর গোলেই ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় সেনেগাল। এটাই ছিল রাশিয়া বিশ্বকাপে তাঁর প্রথম গোলমুখী শট আর সেটাই চলে গেল গোলে।
যদিও এই গোলের ক্ষেত্রে ভাগ্যের সহায়তাও পেয়েছেন লিভারপুলের এই ফরওয়ার্ড সাদিও মানে। শুধু গোল করার ক্ষেত্রেই নয়, গোটা ম্যাচে উপরে উঠে, নীচে নেমে খেলেন সাদিও মানে। এদিন সেনেগাল যে আক্রমণগুলো তুলে আনে, তার অধিকাংশের মূলেই ছিল সাদিও মানের অবদান।
Sadio Mane takes the @Budweiser #ManoftheMatch award for #JPNSEN! pic.twitter.com/1ztzWFrST9
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 24, 2018
Click it and Unblock the Notifications