বিশ্বকাপ উপলক্ষ্যে ১০০ রাবলের নোট আনল রাশিয়া, জানুন নোটের বিশেষত্ব
বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ১০০ রাবলের নোট বাজারে আনল রাশিয়া।
বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ১০০ রাবলের নোট বাজারে আনল রাশিয়া। সেদেশের জাতীয় নোট ছাপাখানা বা মিন্টের ডিরেক্টর জেনারেল আরকাডি ত্রাচুক জানিয়েছেন, এই ধরনের নোট আগে ছাপা হয়নি।

রাশিয়ান এই নোটটি তৈরি হয়েছে পলিমার দিয়ে। নোটে রয়েছে এমন ব্যক্তিত্ব যিনি রাশিয়ার ক্ষমতায় কোনওদিন ছিলেন না। নোটে দেখা যাচ্ছে, এক কিশোর হাতে ফুটবল নিয়ে সোভিয়েত লেজেন্ড গোলকিপার লেভ ইয়াসিনের দিকে তাকিয়ে রয়েছে।
নোটটিতে রাশিয়ার মানচিত্রও রয়েছে। এছাড়া যে ১১টি শহরে বিশ্বকাপের আসর বসছে, সেদেশের নাম রয়েছে। একটি ১০০ রাবলের নোটের মূল্য ইউরোতে ১.৩৮।

এর আগে ফিফা রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল থিম সঙ-ও প্রকাশ করেছে। সেখানে হলিউড অভিনেতা উইল স্মিথ রয়েছেন। এছাড়া ২০১০ আফ্রিকা বিশ্বকাপের মতো করেই মৈত্রীর বাণী দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপের থিম সঙয়ে।












Click it and Unblock the Notifications