AFC Cup: এটিকে মোহনবাগানের গ্রুপের শেষ ম্যাচ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে, তার আগে হুঙ্কার রয় কৃষ্ণর

এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে দাপট দেখাচ্ছে এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে দুই-শূন্য গোলে হারানোর পর গতকাল প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাকের সুবাদে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। শেষ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে দরকার শুধু ড্র। যদিও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য এটিকে মোহনবাগানের।

দ্বিতীয়ার্ধের ঝড়

বাগানের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা লিস্টন কোলাসোর গোলে সমতা ফিরিয়েছিল এটিকে মোহনবাগান। বাকি গোল দুটি করেন রয় কৃষ্ণ ও মনবীর সিং। এই দুটি গোলের পিছনেই অবদান ছিল হুগো বুমোসের। তাঁর খেলা ইতিমধ্যেই মন জয় করেছে সবুজ-মেরুন ভক্তদের। রয় কৃষ্ণ আরও একবার হয়েছেন ম্যাচের সেরা। কৃষ্ণর গোলেই এই ম্যাচে এগিয়ে যায় এটিকে মোহনবাগান, শেষ গোলটি করে ব্যবধান বাড়ান মনবীর।

রয় কৃষ্ণর গর্ব

টানা দুটি ম্যাচে জয় পাওয়ার সুবাদে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান। বসুন্ধরা কিংস মাজিয়াকে প্রথম ম্যাচে হারালেও বেঙ্গালুরু এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এই পরিস্থিতিতে সুনীল ছেত্রীদের সঙ্গে নক আউটে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে মাজিয়া। বসুন্ধরা পয়েন্ট তালিকায় রয়েছে এটিকে মোহনবাগানের পরেই, চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ফলে শেষ ম্যাচে ড্র করলেই বাগান পৌঁছে যাবে এএফসি কাপের নক আউটে। কিন্তু রয় কৃষ্ণ এদিন তাঁর টুইটে স্পষ্ট করে দিয়েছেন ড্র নয়, ঝাঁপাবেন জয়ের লক্ষ্যেই। কৃষ্ণ টুইটে লিখেছেন, দুটি ম্যাচ হয়ে গেল, আর একটা বাকি। যেভাবে প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে ম্যাচের রং বদলে দিয়েছেন আমাদের দলের সকলে তাতে সত্যিই গর্বিত। এটা মোটেই সহজ ম্যাচ ছিল না। তবে যাঁরা আমাদের সমর্থন করেছেন, আমাদের উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবার পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।

ড্র নয়, জয়ই চাই

দ্বিতীয়ার্ধে আশুতোষ মেহতা, হুগো বুমোসকে হাবাস নামানোর পরেই গোল পেয়েছে সবুজ মেরুন। ফর্মেশনের পরিবর্তনেই দলকে দ্বিতীয়ার্ধে যে অন্য মেজাজে দেখা গিয়েছে সে কথা স্বীকার করে হাবাস ম্যাচের শেষে বলেছেন, বিপক্ষ প্রথমার্ধে এগিয়ে যাওয়ায় কিছুটা শক্ত চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হয়েছিল। কিন্তু সিস্টেমে একটু রদবদল করতেই দল ছন্দ ফিরে পেয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং ফুটবলারদের জন্য আমি গর্বিত। আমাদের ৬ পয়েন্ট রয়েছে, যা গ্রুপের অন্য কারও নেই। এই ম্যাচেও আমরা ড্র করলে ক্ষতি কিছু হতো না। কিন্তু আমরা ড্রয়ের কথা মাথাতেই রাখিনি। সব সময় জয়ের জন্য ঝাঁপানোই আমাদের লক্ষ্য। পরের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। মাজিয়া ম্যাচেও অনবদ্য খেলেছেন রয় কৃষ্ণ। ম্যাচের সেরার পুরস্কার পেয়ে তিনি বলেছেন, আমরা আমাদের দলের কোয়ালিটি সম্পর্কে সচেতন ছিলাম। দলের সকলে একে অপরের প্রতি বিশ্বাস রেখেই ম্যাচটি খেলেছি। পিছিয়ে পড়লেও আমরা জানতাম আরও সুযোগ আমরা পেতে চলেছি, শুধু ধৈর্য্য হারালে চলবে না। সে কারণেই আমরা ধৈর্য্য ধরে খেলেছি। প্রথমার্ধে কিছুটা তাড়াহুড়ো করাতেও তা আমাদের বিপক্ষেই যায়। যেমন খেলা উচিত সেটা আমরা দ্বিতীয়ার্ধে খেলেছি এবং তাতে তিনটি গোলও পেয়েছি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+