এএফসি কাপে এটিকে-মোহনবাগানের সফলতা নিয়ে আশাবদী ফিজিয়ান স্ট্রাইকার

এএফসি কাপে এটিকে-মোহনবাগান সফল হবে বলে বিশ্বাস ফিজিয়ান স্ট্রাইকারের

এএফসি কাপে এটিকে-মোহনবাগানের জার্সিতে নিজের সেরাটা দেবেন বলে জানিয়েছেন ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা। ওই টুর্নামেন্টে তাঁর দল ভালো কিছু করবে বলেও বিশ্বাস করেন তিনি। জানিয়েছেন, কলকাতার ফুটবল প্রেমী জনতার গর্জন শুনতে তিনি মুখিয়ে রয়েছেন।

সফল হবে এটিকে-মোহনবাগান

সফল হবে এটিকে-মোহনবাগান

এএফসি কাপে এটিকে-মোহনবাগান সফল হবে বলেই মনে করেন ক্লাবের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা। সেই লক্ষ্যে তিনি ভরপুর চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন কৃষ্ণা। করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন ফিজির স্ট্রাইকার। জানিয়েছেন, মাঠে নেমে তিনি নিজের সেরাটা দেবেন।

এএফসি কাপে এটিকে-মোহনবাগান

এএফসি কাপে এটিকে-মোহনবাগান

গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। টুর্নামেন্টের লিগ তালিকার দ্বিতীয় স্থানে ছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আগামী মরশুমে এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে সবুজ-মেরুণ। তাই আগামী মরশুমে সংযুক্ত এটিকে-মোহনবাগানকে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

এটিকে-মোহনবাগানের সঙ্গে নতুন চুক্তি কৃষ্ণার

এটিকে-মোহনবাগানের সঙ্গে নতুন চুক্তি কৃষ্ণার

গত বছর কেবল এক মরশুমের জন্যই এটিকে-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রয় কৃষ্ণা। ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া ফিজিয়ান স্ট্রাইকারকে ছাড়তে চায়নি আন্টোনিও লোপেজ হাবাসের দল। রয় নিজেও কলকাতার দর্শকদের আবেগ ও উন্মাদনায় মুগ্ধ হয়েছেন। তাই তিনি আগামী মরশুমে এটিকে-মোহনবাগানের হয়ে খেলতে রাজি হয়েছেন। আরও এক বছরের জন্য তিনি কলকাতার দলের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।

আইএসএলে কৃষ্ণার পরিসংখ্যান

আইএসএলে কৃষ্ণার পরিসংখ্যান

আইএসএলের গত মরশুমে এটিকে-এর হয়ে ২১ ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন রয় কৃষ্ণা। এটিকে-এর তৃতীয়বারের জন্য খেতাব জয়ের পিছনে তাঁর ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। ৩২ বছরের এই ফিজিয়ান স্ট্রাইকার ওড়িশা এফসি-এর বিরুদ্ধে হ্যাটট্রিক করে টুর্নামেন্টের প্লে-অফে এটিকে-এর জায়গা নিশ্চিত করেছিলেন। গত মরশুমের আইএসএলে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন রয় কৃষ্ণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+