মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কেঁপে গেল সোশ্যাল মিডিয়া

কর ফাঁকির অভিযোগ তাঁর বিরুদ্ধে মামলা চলছে। আদালতেও হাজিরা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার সরব হলেন সোশ্যাল মিডিয়ায়।

আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বোমা!‌ সোমবার স্পেনের একটি আদালতে কর ফাঁকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে এসে নিজের বক্তব্য জানিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই গোটা ফুটবল দুনিয়ায় নতুন করে '‌সি আর সেভেন'‌-কে নিয়ে আলোচনার ঝড় ওঠে।

সোশ্যাল মিডিয়ায় সরব রোনাল্ডো

জানা গেছে, মাদ্রিদের যে শহরে তিনি থাকেন সেখানেই একটি রূদ্ধদ্বার ঘরে বিচারক মোনিকা গোমেজের সামনে নিজের বয়ান পেশ করেন ৩১ বছরের পর্তুগিজ তারকা। প্রায় দেড় ঘণ্টা শুনানি চলে। পরে সংবাদমাধ্যমের কাছে রোনাল্ডো বলেছিলেন, মোটা অর্থের কর ফাঁকি দেওয়ার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। তিনি নিয়মিত আয়কর দেন এবং স্পেনীয় অর্থমন্ত্রকের কাছে কোনও লুকোছাপা করেননি।

এরপরই মঙ্গলবার রাতে তাঁর সমালোচকদের উদ্দেশ্যে আবারও তির নিক্ষেপ করলেন, সিআর সেভেন। রিয়েল মাদ্রিদকে গত চার মরশুমের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সাহায্য করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তিনি করেছেন তাতে স্পষ্ট, কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে যেভাবে তাঁকে বিব্রত করা হচ্ছে তাতে একেবারেই খুশি নন।

O que incomoda as pessoas é o meu brilho, insetos só atacam lâmpadas que brilham!!!!

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2017-08-01T14:31:48+00:00">Aug 1, 2017 at 7:31am PDT</time>

ইনস্টাগ্রামে নিজের পোস্টে রোনাল্ডো লিখেছেন,'আমার ঔজ্জ্বল্য লোককে বিব্রত করে, যার থেকে আলো বেরোয় পোকা তার দিকেই যায়।' রোনাল্ডোর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর ভক্তদের মধ্যে আলোড়ন পড়ে যায়।

চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৭৩ লক্ষ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১২ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছেন স্পেনীয় আইনজীবীরা। যে অভিযোগ উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। নিন্দুকদের লাগাতার সমালোচনায় যে তিনি নিজে যথেষ্ট বিরক্ত তা বোঝাতেই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার রোনাল্ডো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+