রোনাল্ডোর ঝাঁঝে পুড়ে গেল নেইমারের প্যারিস,দেখুন ভিডিও

এই ফুটবল মরশুমের শুরুতে বিশ্বকে চমকে দেওয়া দলবদল করেছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর দলবদল ফল দিল না, অন্য দিকে সমালোচকদের পারফরম্যান্স দিয়ে চুপ করিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

জাত চেনালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মহাম্যাচে-র মহামঞ্চে জ্বলে উঠলেন তিনি। পাশাপাশি সাম্বা ছন্দের ধারেকাছেও পাওয়া গেল না নেইমারকে।

রোনাল্ডোর ঝাঁঝে পুড়ে গেল নেইমারের প্যারিস

ঘরের মাঠে চ্য়াম্পিয়ন্স লিগের শেষ ষোলর খেলায় ৩-১ জিতে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঝোলায় পুড়ে রাখল রিয়াল মাদ্রিদ। লা লিগার শেষম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বুঝিয়ে দিয়েছিলেন ফের তাঁর পায়ের জাদু ফুল ফর্মে। আর পিএসজি ম্যাচে গোল করলেন তাও আবার দু -দুটি।

এদিন অবশ্য ৩৩ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন রাবিয়ট। অ্যাওয়ে গোলের অ্যাডভানটেজ সহ দারুণ উচ্ছ্বাসে ভেসে যায় পিএসজি। কিন্তু পিকাচার তখনও বাকি ছিল। ৪৫ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি স্পট থেকে বল জালে রাখতে কোনও ভুল করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল দাঁড়ায় ১-১। পাশাপাশি এই গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে -র মালিক হলেন সিআর সেভেন।

Since September 2009 in the #UCL...

Cristiano Ronaldo: 💯 goals.
Leo Messi: 80 goals. pic.twitter.com/HHtfE1fOn4
— UEFA Champions League (@ChampionsLeague) February 14, 2018

ম্যাচের বয়স তখন ৮৩ মিনিট তখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো -র দুরন্ত গোলে ম্যাচে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অ্যাসেনসিও -র লো ক্রশ অ্যারেওলা বলটা ৬ গজের মধ্যে ক্লিয়ার করে সিংহের সামনে যেন শিকারের ব্যবস্থা করে দেন। কোনও ভুল করেননি তিনি। দুরন্ত গোলে দলকে অ্যাডভানটেজ দিয়ে দেন।

৮৬ মিনিটে দলকে আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মার্সেলো। এই গোলেরও নেপথ্য কারিগর অ্যাসেনসিও। তাঁর লো ক্রশ একবার গোলের দিকে পাঠালেও পিএসজি গোলরক্ষক তা ক্লিয়ার করে দেন। এরপরেই ফের আবার রিবাউন্ড বলে শট মেরে গোলে বল ঢুকিয়ে দেন মার্সেলো।

📸 @MarceloM12 😃👉👉 Zidane #APorLa13 pic.twitter.com/ph44S6k511
— Real Madrid C.F. (@realmadrid) February 14, 2018

এদিকে গোটা ম্যাচ যখন পারফরম্যান্সের রঙ ছোটাচ্ছে রিয়াল, তখন এই মেগা ম্যাচে সেভাবে দাগই কাটতে পারলেন না নেইমার। জিনেদাইন জিদানের স্ট্র্যাটেজিতে বধ হয়ে গেলেন সাম্বা তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+