লাল কার্ড দেখেও মেসিকে টেক্কা রোনাল্ডোর, রুদ্ধশ্বাস এল ক্লাসিকো
জমজমাট সুপার কাপের প্রথম লেগের এল ক্লাসিকো, মেসি-রোনাল্ডো ধুন্ধুমার ।
ধুন্ধুমার বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ। সুপার কাপের প্রথম লেগের ম্যাচে নু ক্যাম্পে বার্সাকে হারিয়ে দুরন্ত জয় রিয়াল মাদ্রিদের। অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জিতে অনেকটাই অ্যাডভানটেজে জিদানের ছেলেরা।
রবিবারের দুই স্প্যানিশ জায়ন্টের ম্য়াচের পরতে পরতে ছিল নাটক। বিভিন্ন সময় চিত্রনাট্য বিভিন্ন দিক বাঁক নেয়। শুরু থেকেই আক্রমণ -প্রতিআক্রমণে জমে উঠেছিল খেলা। কিন্তু প্রথমার্ধে গোল মুখ খুলতে পারেনি কোনওপক্ষই। ৫০ মিনিটে বড় অঘটন। ঘটালেন বার্সার বিশ্বস্ত সৈনিক জেরার পিকে। নিজেদের জালেই বল ঢুকিয়ে রিয়াল মাদ্রিদের স্কোরলাইনের পাশে একটি গোল বসিয়ে দেন পিকে। একবিংশ শতাব্দীর এল ক্লাসিকোতে এই প্রথম এল ক্লাসিকোতে কেউ আত্মঘাতী গোল করল।
HT @FCBarcelona 0-0 @realmadriden #ElClasico #Supercopa pic.twitter.com/05woXzvAf4
— LaLiga (@LaLigaEN) August 13, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এরপর দায়িত্ব নিয়ে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। বক্সের বাইরে সুয়ারেজকে ফাউল করায় বার্সা পেনাল্টি পায়। ৭৭ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি মেসি। এরপর ম্যাচের ৮০ মিনিটে দুরন্ত গোল করে সব লাইমলাইট ছিনিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাঁ দিক থেকে দ্রুত গতিতে ওঠা কাউন্টার অ্যাটাকে উঠে প্রায় মাঝমাঠ থেকে বল তুলে আনেন সিআর সেভেন। দূরপাল্লার শটে বার্সার জালে বল জড়িয়ে স্কোরলাইন ২-১ করে দেন রোনাল্ডো। এরপর সেলিব্রেশনের সময় জার্সি খুলে ফেলার জন্য হলুদ কার্ড দেখেন পর্তুগিজ তারকা।
.@Cristiano & @marcoasensio10 put @realmadriden in the driving seat in the #Supercopa.
Match report 👉https://t.co/tFWtcJLYaM pic.twitter.com/HSzzmJYBDk
— LaLiga (@LaLigaEN) August 13, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এখানেই শেষ নয়। এর দু মিনিটের মধ্যেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্সা বক্সের মধ্যে উমিতিতি-র সঙ্গে বল দখলের লড়াইতে হার স্বীকার করেন রোনাল্ডো। বক্সের মধ্যে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন তিনি। প্রাথমিক ভাবে মনে হয় রোনাল্ডো হয়ত জিতে গেছেন, কিন্তু সেসময় রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। পরপর দুটো হলুদ কার্ডের জেরে মাঠ ছাড়েন তিনি।
এরপরও আক্রমণ -প্রতিআক্রমণ চলছিলই। কিন্তু বার্সা ডিফেন্সের ভুলে ৯০ মিনিটে দশ জনের রিয়াল ফের গোল করে যায়। গোল করে মার্কো আসেনিও। এরপর শেষ বেলায় প্রচন্ড চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি বার্সেলোনা।
Click it and Unblock the Notifications