দু'বছরে ৪২ বারের ব্যর্থতা শেষে সফল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দু'বছরে ৪২ বারের ব্যর্থতা শেষে সফল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবল দুনিয়ায় ৩৫ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে জোর চর্চা। প্রায় দুবছরের সময়কালে ৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনাল্ডো।

জুভেন্তাসের হয়ে এই প্রথম ফ্রি-কিকে গোল

জুভেন্তাসের হয়ে এই প্রথম ফ্রি-কিকে গোল

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাস জার্সিতে প্রায় দুবছরের সময়ে এই প্রথম ফ্রি-কিকে সরাসরি গোল করলেন সি আর সেভেন। শনিবার রাতের ম্যাচে তুরিন ডার্বিতে তোরিনোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করেন রোনাল্ডো। ২০১৯ সালে ইতালির তুরিনের ক্লাব জুভেন্তাসে যোগ দেন তিনি। কেরিয়ারে ফ্রি-কিক দক্ষতার জন্য যে রোনাল্ডোর সুনাম রয়েছে, তিনিই জুভেন্তাসের জার্সিতে প্রায় দুবছরে খেলে ফেললেও ফ্রি-কিকে গোল পাননি। ৪২ বারের চেষ্টার পর শনিবার ৪৩তম চেষ্টায় সেই কাজটাই করে দেখালেন।

ফ্রি-কিক পেয়ে রোনাল্ডো কী বলেছেন

ফ্রি-কিক পেয়ে রোনাল্ডো কী বলেছেন

ফ্রি-কিকে গোল করে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো। স্কাই স্পোর্টসে দেওয়া প্রতিক্রিয়ায় ক্রিশ্চিয়ানো বলেছেন, ফ্রি-কিকে এই গোল পাওয়া আমাদের আত্মবিশ্বাসী করে তুলল।

রোনাল্ডো ও মেসির ফ্রি-কিকের তুলনা

রোনাল্ডো ও মেসির ফ্রি-কিকের তুলনা

শনিবার গোল করার পর রোনাল্ডোর পাশে ফ্রি-কিকে গোল করার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। সেখানে লিওনেল মেসির ৫২টি ফ্রি-কিক গোল রয়েছে।

রেকর্ড ছুঁলেন রোনাল্ডো

রেকর্ড ছুঁলেন রোনাল্ডো

ডার্বি ম্যাচে গোল পাওয়ার সুবাদে আর্জেন্তাইন কিংবদন্তির রেকর্ড ছুঁলেন সি আর সেভেন। এর আগে ১৯৬০-৬১ ফুটবল মরসুমে জুভেন্তাসের হয়ে সিরি এ লিগে আর্জেন্তাইন কিংবদন্তি ওমর সিভোরির ২৫টি গোল করে রেকর্ড গড়েছিলেন। ৬০ বছর পর সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+