রোনাল্ডো জ্বললেন না, বার্সার থেকে আরও পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ

লা লিগায় দলে ফিরলেন দুরন্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু দলের কী কোনও লাভ হল।

লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফেরাটা মধুর হল না। দুটো ম্যাচ ড্রয়ের পর গত ম্যাচে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে লা লিগায় জয়ে ফিরেছিল এদিন দুম করে হেরে গেল রিয়াল মাদ্রিদ।

রোনাল্ডো জ্বললেন না, বার্সার থেকে আরও পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ

এদিন মেক্সিকোয় নিহতদের প্রতি নীরবতা পালন করে শুরু হয় ম্যাচ। তবে ম্যাচ শুরুর নীরবতা ম্যাচ শেষেও বজায় থেকে গেল।

El Santiago Bernabéu guardó un minuto de silencio por las víctimas del terremoto en México. 🇲🇽#RealMadrid pic.twitter.com/Iik4MXOWFG
— Real Madrid C.F. (@realmadrid) September 20, 2017

জিদান এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, ইসকোকে সামনে রেখে আক্রমণ সাজিয়েছিলেন। শুরু থেকেই দারুণভাবে আক্রমণ শানিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল বেটিসের দুরন্ত রক্ষণ ভেদ করে গোল দুর্গ অবধি পৌঁছতে পারেনি কেউই। ২০১৬ -র এপ্রিলের পর এই প্রথম কোনও ম্যাচে পর্তুগিজ তারকা গোল পেলেন না। ঘরোয়া লিগে পাঁচ ম্যাচের নির্বাসন কাটিয়ে এদিনই মাঠে ফিরেছিলেন তিনি। গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত ফর্মে ছিলেন রোনাল্ডো। অথচ এদিন নিষ্প্রভ হয়ে রইলেনই উজ্জ্বল তারকা।

গোটা ম্যাচে রিয়াল বেটিসও আক্রমণ শানিয়ে গোল পাওয়ার চেষ্টা করলেও তা কার্যকর হয়নি। তবে ম্যাচের ৯৪ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন অ্যান্তেনিও সানাবারিয়া। এদিকে ১৯৯৮ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জিতল তারা।

0-1: El Real Madrid pierde en el último minuto.https://t.co/2wJtYYGRNY#RMLiga pic.twitter.com/WmxIoeSfKK
— Real Madrid C.F. (@realmadrid) September 20, 2017

এদিকে এদিনের হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে পয়েন্টের দৌড়ে ৭ পয়েন্ট পিছিয়ে গেল জিদানের ছেলেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+