রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: মামলা থেকে রেহাই পেলেন সিআর সেভেন
পর্তুগিজ ফুটবলের পোস্টার বয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল।তোলপাড় করা ধর্ষণের সেই অভিযোগ থেকেই এবার রেহাই পেলেন সিআর সেভেন
পর্তুগিজ ফুটবলের পোস্টার বয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল।তোলপাড় করা ধর্ষণের সেই অভিযোগ থেকেই এবার রেহাই পেলেন সিআর সেভেন।

২০০৯ সালে নিজের পেন্ট হাউসে ক্রিশ্চিয়ানো ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ আনেন মার্কিন মহিলা মডেল ক্যাথরিন মায়োর্গা। এরপর ২০১০ সালে পুরো বিষয়টা ধামাচাপা দিতে আদালতের বাইরে নাকি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা হয়। মহিলার মুখ বন্ধ রাখতে রোনাল্ডো ৩ লক্ষ ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেন বলেও অভিযোগ। তোলপাড় করা ধর্ষণের সেই অভিযোগ থেকেই এবার অব্যাহতি পেলেন পর্তুগিজ মহাতারকা।
প্রমাণের অভাবে রোনাল্ডোকে ছাড় দিয়েছে আদালত। বছর দশেক আগের ঘটনার উল্লেখ টেনে এনে সাম্প্রতিক সময়ে নতুন করে অভিযোগ করে আলাদতের দ্বারস্থ হন ক্যাথরিন। অভিযোগকারিনীর সেই মামলাতেই এবার ক্রিশ্চিয়ানোকে মুক্তি দিল আলাদত।
আলাদতের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগকারিনী রোনাল্ডোর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে পারেননি । পুনরায় তদন্তের পর রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও মুখ বন্ধ রাখার অভিযোগ নিয়ে কোনও শক্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সেকারণেই ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন সিআর সেভেন।

@LasVegasDA Declines to Prosecute 10-year-old Sexual Assault Allegation Against Cristiano Ronaldo. @ClarkCountyNV pic.twitter.com/XXdc8D9Plk
— Clark County DA (@LasVegasDA) July 22, 2019

Click it and Unblock the Notifications