রোনাল্ডোর পছন্দের পাঁচে জায়গা হল না রোনাল্ডোর! বদলে এক নম্বরে মেসি
রোনাল্ডোর পছন্দের পাঁচে জায়গা হল না রোনাল্ডোর! বদলে এক নম্বরে মেসি
ফুটবলে মাঠ কাঁপানো পছন্দের পাঁচ ফুটবলারের নিয়ে তালিকা তৈরি করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো। রোনাল্ডোর মতে বর্তমান সময়ে এই পাঁচ জনের খেলা ভীষণভাবে উপভোগ করেন তিনি।

বিস্ময়কর,তালিকায় সুপারস্টার রোনাল্ডোর নাম নেই!
ব্রাজিলিয়ানের মতে পছন্দের পাঁচে জায়গা হল না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্ব ফুটবলে মেসির সঙ্গে তার নাম সর্বদাই উচ্চারিত হয়ে। দুই ফুটবলারের মধ্যে কে সেরা নিজে নিয়ে অনন্ত দ্বন্দ্ব রয়েছে। তবে সিনিয় রোনাল্ডো তাঁর পছন্দের তালিকায় ক্রিশ্চিয়ানোকে জায়গা দিলেন না। যা অবশ্যই ফুটবল ফ্যানেদের অবাক করেছে।

মেসিতে মুগ্ধ রোনাল্ডো
ক্রিশ্চিয়ানোকে একদিকে যেমন বাদ দিয়েছেন, উল্টোদিকে মেসিতে মুগ্ধ ব্রাজিলিয়ান রোনাল্ডো। পাঁচ পছন্দের ফুটবলারের মধ্যে মেসিকে সবার আগে রেখেছেন। রোনাল্ডো জানান, 'অবশ্যই মেসি সবার আগে থাকবে। ও সবার চেয়ে সেরা। ওর মতো প্রতিভা অন্যদের নেই।'

কেন রোনাল্ডো নেই
মেসিতে মুগ্ধ হয়ে আর্জান্তাইন অধিনায়কের ভূয়সী প্রশাংসা করলেও রোনাল্ডোকে কেন পছন্দের পাঁচে রাখেননি সেই নিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি কোনও মন্তব্য করেননি।

বাকি চার কারা
বাকি চার নামের মধ্যে স্বদেশীয় নেইমারকে তালিকায় রাখতে ভোলেলনি রোনাল্ডো। রয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা বর্তমান তারকা ইডেন হ্যাজার্ড। এছাড়া মহম্মদ সালাহ ও কিলিয়ান এমবাপের নাম করেছেন ব্রাজিলিয়ান।












Click it and Unblock the Notifications