ব্যালন ডি'অর-র জন্য মনোনিত রোনাল্ডো-মেসি-ভার্জিল, তালিকা থেকে বাদ নেইমার

ফিফার ব্যালন ডি'অর পুরস্কারের জন্য আরও একবার একই সঙ্গে মনোনিত হলেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ফিফার ব্যালন ডি'অর পুরস্কারের জন্য আরও একবার একই সঙ্গে মনোনিত হলেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন ইউরোপ সেরা ফুটবলার, নেদারল্যান্ডের ভার্জিল ভান ডাইক। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন ব্রাজিল তথা প্যারিস সেইন্ট জের্মেইন তারকা নেইমার জুনিয়রকে।

ব্যালন ডিঅর-র জন্য মনোনিত রোনাল্ডো-মেসি-ভার্জিল, তালিকা থেকে বাদ নেইমার

ব্রাজিলের এই তারকা শেষ মরশুমে যে দারুণ ফর্মে ছিলেন, তা কিন্তু বলা যায় না। একাধিকবার চোট আঘাতে জর্জরিত হন তিনি। সেই কারণেই হয়তো তাঁকে ব্যালন ডি'অর-র মনোনয়ন তালিকার বাইরে রাখা হয়েছে। অন্যদিকে, কয়েক মাস আগেই ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্তিনার লিওনেল মেসি। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া নেদারল্যান্ডের ভার্জিল ভান ডাইককে ইউরোপ সেরা ফুটবলার বেছেছে উয়েফা। সেদিক থেকে কিছুটা পিছিয়ে পড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে ব্যালন ডি'অর পুরস্কার জেতার তাগিদ অনেক বেশি বলা চলে।

এক নজরে দেখে নিন ব্যালন ডি'অর-র জন্য মনোনিত হওয়া ফুটবলারদের তালিকা

লিভারপুল : ভার্জিল ভান ডাইক, রবার্টো ফিরমিনো, জর্জিয়ানো উইজনালডাম, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নোল্ড, সাদিও মানে, মহম্মদ শালহ।

ম্যাঞ্চেস্টার সিটি : বার্নার্ডো সিলভা, রিয়াদ মাহরেজ, কেভিন ডে ব্রুইন, রাহিম স্টারলিং, সার্জিও আগুয়েরো।

টটেনহ্যাম : সন হেয়ুং-মিন, হুগো লরিস।

বার্সেলোনা : লিওনেল মেসি, আন্টোনি গ্রিজম্যান, ফ্রেঙ্কি ডে জং, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

রিয়াল মাদ্রিদ : এডেন হাজার্ড, কারিম বেঞ্জিমা।

জুভেন্তাস : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মাথিজস ডে লিট।

বায়ার্ন মিউনিখ : রবার্ট লেভানডোস্কি।

আজাক্স আমস্টারডাম : ডুসেন টেডিক, ডনি ভান ডে বিক।

প্যারিস সেইন্ট জের্মেইন : কিলিয়ান এমবাপে, মার্কিনোস।

আর্সেনাল : এমেরিক আউবামেয়াং।

নাপোলি : কালিদৌ কৌলিবেলি।

জোয়াও ফেলিক্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+