রোনাল্ডো খেলতে আসছেন ভারতে? গ্রুপ বিন্যাস হতেই তুঙ্গে জল্পনা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারত বা ভারতের কোনও ক্লাবের বিরুদ্ধে খেলেননি। যদিও এবার সেই সম্ভাবনা জোরালো হলো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর গ্রুপ বিন্যাস আজ ঘোষিত হতেই রোনাল্ডোর ভারতে খেলা নিয়ে তুঙ্গে জল্পনা।
এই টুর্নামেন্টের গ্রুপ ডি-তে রোনাল্ডো-সমৃদ্ধ আল নাসের ছাড়াও রয়েছে এফসি গোয়া, ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। ফলে চলতি মরশুমে এফসি গোয়ার বিরুদ্ধে আল নাসের। সেই ক্লাবের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি গোয়ার বিরুদ্ধে খেলেন তাহলে নয়া ইতিহাস রচিত হবে।

তবে ভারতে রোনাল্ডোর খেলতে আসার বিষয়টি চূড়ান্ত নয়। কারণ, ক্লাবের সঙ্গে তাঁর যা চুক্তি তাতে সব অ্যাওয়ে ম্যাচে তিনি খেলতে বাধ্য হন। ইচ্ছে হলে তিনি ভারত সফরে দলের সঙ্গে নাও আসতে পারেন। ২০২২ সালে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দেন। সম্প্রতি সেই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বেড়েছে। আল নাসেরে আপাতত ২০২৭ অবধি থাকার সিদ্ধান্ত নিয়েছেন সিআর সেভেন। তবে ফুটবলপ্রেমীরা আশাবাদী প্রথমবার রোনাল্ডো ভারতের কোনও দলের হয়ে খেলবেন। উল্লেখ্য, ওমানের আল সায়েবকে হারিয়ে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা আদায় করেছে এফসি গোয়া।












Click it and Unblock the Notifications