জুভেন্তাস জার্সিতে ৬০ বছরের কোন রেকর্ড ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

জুভেন্তাস জার্সিতে ৬০ বছরের কোন রেকর্ড ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

করোনা পরবর্তী সময়ে জুভেন্তাস জার্সিতে প্রত্যাবর্তনে রোনাল্ডোর গোল না পাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। কোপা ইতালিয়ার সেমিফাইনালে পেনাল্টি থেকে গোল মিস, এরপর ফাইনালে নাপোলির বিরুদ্ধে গোল না পাওয়া! ফলে ৩৫ বছরের ফুটবলারকে নিয়ে চর্চা শুরু হয়। যারা সমালোচনা করছিলেন, তাদের মুখ কীভাবে বন্ধ করতে হয় ভালোই জানেন ক্রিশ্চিয়ানো। নিজের পারফর্ম্যান্সে প্রতিদিন সব সমালোচনার যোগ্য জবাব দিয়েই চলেছেন। এবার জুভেন্তাসের জার্সিতে ৬০ বছরের রেকর্ড ছুঁলেন পর্তুগাল সুপারস্টার।

ফ্রি-কিকে গোল পেলেন রোনাল্ডো

ফ্রি-কিকে গোল পেলেন রোনাল্ডো

শনিবার তুরিন ডার্বিতে গোল করলেন গোল করালেনও। ম্যাচের ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিন দিন আগে জেনোয়ার বিরুদ্ধে দর্শনীয় গোলে নজর কেড়েছিলেন। এবার তোরিনের বিরুদ্ধে ফটো ফিনিশ ফ্রি-কিকে গোল রোনাল্ডোর। বক্সের বাইর থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করেন ক্রিশ্চিয়ানো। ফ্রি-কিকে প্রায় ২ বছর পর গোল পেলেন সিআর সেভেন।

চলতি মরসুমে এটি রোনাল্ডোর কততম গোল

চলতি মরসুমে এটি রোনাল্ডোর কততম গোল

এই গোলের সুবাদে ৬০ বছর পুরনো এক রেকর্ডে ভাগ বসালেন। চলতি মরসুমে জুভেন্তাসের জার্সিতে সিরি এ লিগে এটি রোনাল্ডোর ২৫ তম গোল।

আর্জেন্তাইন কিংবদন্তির রেকর্ড ছুঁলেন সি আর সেভেন

আর্জেন্তাইন কিংবদন্তির রেকর্ড ছুঁলেন সি আর সেভেন

এর আগে ১৯৬০-৬১ ফুটবল মরসুমে জুভেন্তাসের হয়ে সিরি এ লিগে আর্জেন্তাইন কিংবদন্তি ওমর সিভোরির ২৫টি গোল করে রেকর্ড গড়েছিলেন। ৬০ বছর পর সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

দলের জয় কত গোলে

দলের জয় কত গোলে

রোনাল্ডোর ৬১ মিনিটের গোল ছাড়া পাওলো দিবালা (৩ মিনিট) গোল করেন। করোনা আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে জিতে ফিরেছেন দিবালা। এরপর মাঠে ফিরে ৫ ম্যাচে টানা পাঁচটি গোল করলেন আর্জেন্তাইন ফুটবলার। এছাড়া জুয়ান( ২৯ মি) গোল করেন। ৮৭ মিনিটে তোরিনোর হয়ে কোফির আত্মঘাতী গোলে ৪-১ ব্যবধানে জুভেন্তাস ম্যাচ জেতে। ৩০ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে, সমসংখ্যাক ম্যাচ খেলে সিরি এ লিগের দ্বিতীয় স্থানে থাকা লাজিওর সঙ্গে ৭ পয়েন্টে ব্য়বধান বাড়িয়ে নিল জুভেন্তাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+