Copa America: ২৪ ঘণ্টার মধ্যেই ইউ টার্ন রোনাল্ডিনহোর, দিলেন ব্রাজিল দলকে সমর্থনের বার্তা
২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল রোনাল্ডিনহোর। ব্রাজিল জাতীয় দলের তুমুল সমালোচনা করার পরই মত পাল্টালেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। কোপা আমেরিকা শুরুর আগে ব্রাজিল দলকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন প্রাক্তন এই ফুটবলার। কিন্তু একদিনেকর মধ্যেই ননজের মত থেকে সম্পূর্ণ ইউ টার্ন করলেন রোনাল্ডিনহো।রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রোনাল্ডিনহো, সেখানে নিজের পূর্ব মন্তব্য নিয়ে সাফাই দিয়েছেন ব্রাজিলিয়ান প্রাক্তনী।
একদিনের মাথায় নিজের সেই মন্তব্য থেকে সরে এসে জানালেন, সেটি ছিল একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির মার্কেটিংয়ের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রোনাল্ডিনহো বলেন, 'আমি কখনো ব্রাজিল দলকে সমর্থন করা ছাড়ব না। আপনারা যা দেখেছেন এর আগে সেটি আমি কখনই বলিনি। আসলে এই কথাগুলো এসেছে খাঁটি ব্রাজিলিয়ান ভক্তদের থেকেই, যেগুলো আমি ইন্টারনেটে দেখেছি।'

কিন্তু ২৮ ঘণ্টা আগেই রোনাল্ডিনহো লিখেছিলেন, "ব্রাজিলের ফুটবল যাঁরা ভালবাসেন তাঁদের কাছে এটা দুঃখের মুহূর্ত। আমি ব্রাজিল দলের ম্যাচ দেখার জন্য কোনও অনুপ্রেরণাই খুঁজে পাচ্ছি না। সাম্প্রতিক কালের সবচেয়ে জঘন্য দল এটা। ভালো কোনও নেতা দলে নেই। বেশির ভাগই গড়পড়তা ফুটবলার।'
একইসঙ্গে প্রাক্তন ফুটবলার লিখেছিলেন, বর্তমান ফুটবলারদের খেলোয়াড় হওয়ার অনেক আগে থেকেই আমি খেলাটাকে অনুসরণ করি। এত খারাপ পরিস্থিতি আগে কোনও দিন দেখিনি। জার্সির প্রতি ভালবাসা, হার-না-মানা জেদ এবং ফুটবলের প্রতি ভালবাসার কোনও চিহ্নই নেই এই দলটায়।"












Click it and Unblock the Notifications