Ronaldinho: শ্রীভূমিতে সাম্বা ঝড়, পুজোর আনন্দে মাতলেন রোনাল্ডিনহো, করলেন একটি বিশেষ কাজও
শারদীয়ার শহরে ব্রাজিলিয়ান কিংবদন্তি। রবিবার সন্ধ্যায় তিলোত্তমায় পা রেখেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের নক্ষত্র রোনাল্ডিনহো। সোমবার সকাল থেকেই শুরু হয়ে গেল তাঁর কলকাতা সফর। ফুটবলের শহর এর আগে স্বাগত জানিয়েছে মেসি-মারাদোনা-পেলেকে। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেনও রোনাল্ডিনহো। পুজোর আনন্দে মাতলেন ব্রাজিলিয়ান তারকা।
সোমবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে যান ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা। এই পুজোর মুখ রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এমনিতেই দেবীপক্ষের শুরু থেকেই শ্রীভূমির পুজো নিয়ে উন্মাদনা চরমে। তারইমধ্যে দ্বিতীয়ার দুপুরে রঙ ছড়ালেন রোনাল্ডিনহো। প্রথমেই মন্ডপে প্রবেশ করেন। তারপর মা দুর্গার সামনে যান।

প্রতিমা দর্শন পর্ব শেষে অনুষ্ঠানের মূল মঞ্চে প্রবেশ করেন রোনাল্ডিনহো। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক। সাম্বার গানে তাঁকে স্বাগত জানাল হল। উপস্থিত ছিলেন ব্রাজিলের জার্সি পরে অনেক ফুটবলপ্রেমীও। কলকাতায় এসে নিজের দেশের সমর্থনের মাত্রা টের পেলেন তিনি। নিজের দেশের জনপ্রিয় গানের সুরে নাচতেও দেখা গেল ব্রাজিলের ফুটবল নক্ষত্রকে।
আসলে সংস্কৃতির তো কোনও সীমানা হয় না, তা মিলিয়ে দেয় সাওপাওলো থেকে কলকাতাকে। মঞ্চে রোনাল্ডিনহো প্রবেশ করতেই যেন সাম্বা ঝড় উঠল। ফুটবল থেকে অনেকদিনই হল অবসর নিয়েছেন। কিন্তু বল পায়ে দিলেই যেন যৌবন ফিরে পান রোনাল্ডিনহো। রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে গোলও খাওয়ালেন। দেখা গেল তাঁর পায়ের যাদু।
এরপর সংবর্ধনার পর্ব। এবার শ্রীভূমির থিম প্যারিসের ডিজনিল্যান্ড।সেই থিমের একটি প্রতিকৃতি তাঁর হাতে তুলে দেওয়া হয়। আরও একটি বিশেষ কাজও করলেন ব্রাজিলিয়ান তারকা। ২০২৪ সালের বিধাননগর গোল্ড কাপের ট্রফিও উন্মোচন করলেন বিশ্বকাপজয়ী তারকা। কলকাতায় এমন ভালোবাসায় পেয়ে আপ্লুত সাম্বা তারকা।
মঞ্চ থেকেই আরও বড় ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, 'শ্রীভূমিতে মারাদোনা, কাফু এসেছেন ,এবার এলেন রোনাল্ডিনহোও। মেসিকে নিয়েও আমার একটা বড় পরিকল্পনা আছে। সেটা ক্রমশ প্রকাশ্য।' তবে কী এবার মেসির আগমন হচ্ছে কলকাতায়, সুজিতের কথায় জল্পনা তুঙ্গে।

ইতিপূর্বে পেলে, মারাদোনা, কাফুকে যিনি কলকাতায় এনেছিলেন সেই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তই ব্রাজিলিয়ান নক্ষত্রকে কলকাতায় আনার মূল কাণ্ডারী। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবেই যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা। পাশাপাশি তাঁকে কিছুটা সময় খেলতেও দেখা যেতে পারে। ১৭ অক্টোবর বাটা স্টেডিয়ামে একটি প্রর্দশনী ম্যাচ রয়েছে। যেখানে বল পায়ে ফের রোনাল্ডিনহোর ম্যাজিক দেখা যাবে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications