মেসি না পারলেও করে দেখালেন লুকাকু, মারাদোনাকে ছুঁলেন বেলজিয়ান স্ট্রাইকার
রোমেলু লুকাকু, দিয়েগো মারাদোনার পর পর দুটি ম্যাচে একাধিক গোল করার বিশ্বকাপ রেকর্ড ছুঁলেন।
এবারের বিশ্বকাপে বেলজিয়ামের অভিযান শুরুর ম্যাচেই পানামার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন রোমেলু লুকাকু। শনিবার তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচেও তার পা থেকে এল ২টি গোল। এভাবেই তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তী মারাদোনাকে। '৮৬-তে মারাদোনার পর লুকাকুই একমাত্র ফুটবলার যিনি পর পর দুটি বিশ্বকাপ ম্যাচে জোড়া গেল করলেন।
১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে ২ টি করে গোল করেছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সেমিফাইনালে এই বেলজিয়ামের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়েছিলেন মারাদোনা। আজকের আগে এই ক্লাবে মারাদোনা একাই ছিলেন। এবার তাতে ভাগ বসালেন লুকাকু।
Romelu Lukaku, already Belgium's all-time leading scorer with 37 official goals, is now tied with Marc Wilmots for most World Cup goals for #BEL with 5.
He's the first player with consecutive multi-goal games at the World Cup since Diego Maradona in 1986. pic.twitter.com/MebYx19UQZ
— ESPN Stats & Info (@ESPNStatsInfo) June 23, 2018
৮৬-তে শেষ পর্যন্ত মারাদোনা আর্জেন্টিনাকে কাপের স্বাদ দিয়েছিলেন। মেসি এখনও তা ছুঁতে পারেননি। পরপর দু ম্যাচে জোড়া গোল করে মারাদোনার রেকর্ড স্পর্শ করলেও বেলজিয়ামকে বিশ্বকাপ জেতাতে পারেন কিনা লুকাকু সেটাই দেখার।
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
Click it and Unblock the Notifications