গোল করলেন বটে চ্যাডলি, তবে সিংহভাগ কৃতিত্ব লুকাকু-রও বটে, দেখুন ভিডিও
শেষ লগ্নে গোল করলেন বটে চ্যাডলি। তবে গোলের সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারেন রোমেলু লুকাকু।
শেষ লগ্নে গোল করলেন বটে চ্যাডলি। তবে গোলের সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারেন রোমেলু লুকাকু। ম্যাচ শেষ হতে তখন মাত্র ৩০ সেকেন্ড বাকী। বেলজিয়াম বক্সে কর্ণার ধরে গোলরক্ষক বাড়িয়ে দিলেন মাঝমাঠে। বল নিয়ে সোজা দৌড় লাগালেন এডেন হ্যাজার্ড। মাঝমাঠ থেকে এগিয়ে ডানদিকে মাপা পাস দিলেন ১৫ নম্বর জার্সিধারী থমাস মিউনিয়েরকে। সেখান থেকে থমাস মাইনাস করলেন বক্সে।

বক্সের একেবারে মাঝে তখন ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে ছিলেন রোমেলু লুকাকু। তাই তিনি দারুণ বুদ্ধিমত্তা দেখিয়ে বলের দিকে দৌড়ে গিয়েও বল ছেড়ে দিলেন পিছনের খেলোয়াড়ের জন্য।
আর সেখান থেকে অরক্ষিত গোল করে দলকে শেষ লগ্নে স্বপ্নের জয় এনে দিলেন পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামা ন্যাসের চ্যাডলি।
ম্যাচের ৯৪ মিনিট ৪৩ সেকেন্ডে গোল করেন তিনি। খেলা শেষ হতে তখন মাত্র ১৭ সেকেন্ড বাকী ছিল। পিছিয়ে পড়েও শেষ ২৫ মিনিটে ৩ গোল শোধ করে জাপানকে ৩-২ গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে চলে গেল। দেখুন ভিডিও।

¡Golazo de #BEL🇧🇪!
Atención, al doble movimiento de #Lukaku. Masterclass de cómo engañar sin pelota.
📌Desmarque hacia dentro y arrastre de marca para liberarle espacio a Meunier y centre.
📌Cubre y luego deja pasar el balón para que lo ataque Chadli. pic.twitter.com/jkDVLHKUd2
— Play Táctica (@PlayTactica) July 2, 2018

Click it and Unblock the Notifications