বিশ্বকাপের চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কারা! জানুন বিস্তারিত
উদ্বোধনী ম্যাচে নামছে রাশিয়া ও সৌদি আরব। তার আগে চোখধাঁধানো অনুষ্ঠান হবে মস্কোয়।
বৃহস্পতিবার শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। রাশিয়ায় এই প্রথম বিশ্বকাপের আসর বসছে। উদ্বোধনী ম্যাচে নামছে রাশিয়া ও সৌদি আরব। তার আগে চোখধাঁধানো অনুষ্ঠান হবে মস্কোয়।
কখন হবে উদ্বোধনী অনুষ্ঠান?
১৪ জুন বৃহস্পতিবার রাশিয়ার সময় অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান হবে। তার আধ ঘণ্টা পরে ম্যাচ শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে। তার আধ ঘণ্টা আগে অর্থাৎ রাত ৮টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। প্রথম ম্যাচে রাশিয়া নামছে সৌদি আরবের বিরুদ্ধে।
কোথায় হবে উদ্বোধনী অনুষ্ঠান?
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলা হবে। এই মাঠেই বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হবে। শহরের বিখ্যাত রেড স্কোয়ারে চোখধাঁধানো কনসার্টও হবে।
কারা থাকছেন উদ্বোধনী কনসার্টে?
উদ্বোধনী কনসার্টে বিখ্যাত তারকা রবি উইলিয়ামস থাকছেন। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা থাকছেন। এছাড়াও থাকছেন ব্রাজিলকে দুবার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনাল্ডো।
উদ্বোধনী কনসার্টে থাকতে পেরে রবি উইলিয়ামস যথেষ্ট উৎসাহিত। ৮০ হাজার ফুটবল ভক্তদের মাঝে কনসার্ট করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। সকলকে বিশ্বকাপে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
The #WorldCup begins THIS WEEK!
To start the week right, we have some news... Thursday's Opening Ceremony will feature @ronaldo, @robbiewilliams and @a_garifullina!
More info 👉 https://t.co/5Lef5gR61O pic.twitter.com/NszfwxuN9m
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 11, 2018
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পেরে গর্বিত বোধ করছেন রোনাল্ডো। চার বছর আগের ব্রাজিল বিশ্বকাপের স্মৃতি মনের মধ্যে উসকে উঠছে বলে জানিয়েছেন তিনি।
Click it and Unblock the Notifications