Mohammedan SC: মহমেডানে ইনভেস্টর জট, সম্পর্ক ছিন্ন করতে পারে বাঙ্কারহিল
মহমেডানে ইনভেস্টর জট, সম্পর্ক ছিন্ন করতে পারে বাঙ্কারহিল
মুখ্যমন্ত্রীর দয়ায় ইনভেস্টার সমস্যা সদ্য কাটিয়ে উঠেছে ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রীর-ই খুঁজে দেওয়া শ্রী সিমেন্টকে ক্লাব ছাড়া করে সেই মমতার দরবারেরই হাজির হতে হয়েছিল নীতু সরকারকে। শত ব্যস্ততার মাঝেও ইস্টবেঙ্গলের সমস্যা মিটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাল-হলুদে সমস্যা মিটতে না মিটতেই এ বার ময়দানে জটিলতা তৈরি হয়েছে তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং-এ।

মহমেডান এবং তাদের বিনিয়োগকারী সংস্থা বাঙ্কারহিলের মধ্যে সম্পর্ক যথেষ্ট মজবুদ ছিল। এই সংস্থার আগমনে পুরো খোলনলচে বদে গিয়েছে সাদা-কালো। দীর্ঘ দিন পর কলকাতা লিগ ঢুকেছে ক্লাব তাঁবুতে। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ডুরান্ড কাপ, আই লিগ। পরবর্তী মরসুমের জন্য শক্তিশালী দল গড়ার কাজও শুরু করে দিয়েছিল বিনিয়োগকারী সংস্থা এবং ক্লাব অফিসিয়ালরা মিলে। কিন্তু তাল কাটলো মাঝ পথেই। সূত্রের খবর, মহমেডান থেকে সরে যেতে পারে বাঙ্কার হিল।
এই বিবাদের শুরু এক শতাংশ শেয়ার ছাড়া নিয়ে। বাঙ্কার হিলের সঙ্গে যে চুক্তি হয়েছে মহমেডানের সাবেক কর্তাদের তাতে ইনভেস্টারের কাছে থাকবে পঞ্চাশ শতাংশ এবং ক্লাবের কাছে থাকবে পঞ্চাশ শতাংশ। আইএসএল যাতে খেলতে পারে ক্লাব তার জন্য নিজেদের পঞ্চাশ শতাংশ বিক্রি করে দিচ্ছে বাঙ্কার হিল। অপর দিকে, নতুন গোষ্ঠী বাঙ্কার হিলের পঞ্চাশ শতাংশের পাশাপাশি ক্লাবেরও এক শতাংশ অর্থাৎ মোট ৫১ শতাংশ শেয়ার চাইছে। আর এখানেই বিবাদের সূত্রপাত। ক্লাব কোনও মতেই এক শতাংশ শেয়ার ছাড়তে নারাজ। এতে ভবিষ্যতে ক্লাবের কর্তৃত্ব হারানোর সংশয় প্রকাশ করেছেন সাবেক সাদা-কালো কর্তারা।

বাঙ্কার হিলের অন্যতম শীর্ষ কর্তা দীপক কুমার সিং জানিয়েছে, ক্লাবের এক শতাংশ শেয়ার চাওয়া হয়েছিল কিন্তু ক্লাব তাতে কোনও ভাবেই রাজি নয়। বর্তমানে আলোচনা চলছে এবং সেই সমস্যার দ্রুত সমাধান বেড়িয়ে আসবে বলে আশাবাদী তিনি। তাঁর আরও দাবি, ভোটাভুটি প্রক্রিয়ার মাধ্যমে এখনও ক্লাব এক শতাংশ ছাড়তে রাজি রয়েছে। যদিও নতুন সংস্থার সঙ্গে চুক্তি সমপন্ন হতে বেশ কিছু দিন সময় লাগবে, এমনটাই খবর।
ক্লাবের তরফ থেকে নতুন বিনিয়োগকারী গোষ্ঠীকে বেশ কিছু বিষয়ে স্পষ্ট তথ্য চাওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে ক্লাব জানতে চেয়েছে চুক্তি হলে কী থাকবে এক্সিট ক্লজ, বোর্ড অব ডিরেক্টরে ক্লাবের কত জনকে জায়গা দেওয়া হবে, ক্লাবের ভোটিং রাইটস থাকবে কি না, আগামী পাঁচ বছরে ব্যাঙ্ক গ্যারেন্টি সহ মোট কত টাকার বিনিয়োগ নতুন সংস্থা করতে পারে।












Click it and Unblock the Notifications