'কাতারকে বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র দেওয়াটা ভুল ছিল', মারাত্মক মন্তব্য তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের

'কাতারকে বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র দেওয়াটা ভুল ছিল', মারাত্মক মন্তব্য তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের

কাতারকে বিশ্বকাপ ২০২২ আয়োজনের দায়িত্ব দেওয়াটা বড় ভুল ছিল, স্বীকার করে নিলেন তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটার। ফিফা সভাপতি থাকার সময়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা থেকে এখন মুক্ত ব্লাটার। মঙ্গলবার সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ব্লাটার মেনে নিয়েছেন কাতারকে বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র দেওয়াটা ফিফার ভুল ছিল কারণ এটি ফুটবল ক্যালেন্ডারকে ঘেঁটে দিয়েছে শীতকালে আয়োজিক হওয়ার ফলে।

কাতারকে বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র দেওয়াটা ভুল ছিল, মারাত্মক মন্তব্য তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের

সুইৎজারল্যান্ডের সংবাদপত্র টাগেস আনজেইগার-কে তিনি বলেছেন, "কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া ভুল ছিল, ভুল পছন্দ করা হয়েছিল।" ১৭ বছর ফিফার সভাপতি পদে থাকা ব্লাটারের বিরুদ্ধে তাঁর সময়কালে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল। জুন মাসে সুইৎজারল্যান্ডের আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে। কাতার সম্পর্কে ব্লাটার বলেছেন, "দেশ হিসেবে কাতার খুবই ছোট। ফুটবল এবং বিশ্বকাপ অনেক বড় বিষয়।।" মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে কাতার আয়োজিত করতে চলেছে বিশ্বকাপ ২০২২। তার আগে প্রাক্তন ফিফা সভাপতির এই মন্তব্য বিতর্ক উস্কে দিল।

জুরিখে বসেই এই প্রতিযোগীতার দিকে নজর রাখবেন জানিয়েছেন ব্লাটার। ২০ সেপ্টেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২। মোট ৩২টি দেশ এ বারের বিশ্বকাপে অংশ গ্রহণ করতে চলেছে। এ বারই প্রথম যেখানে শীতকালে (নভেম্বর - ডিসেম্বর মাসে) আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ মূলত খেলা হয় জুন এবং জুলাইয়ের মধ্যে। এর ফলে ক্লাব ফুটবলের মরসুমে কোনও সমস্যা হয় না। তবে, কাতার বিশ্বকাপের কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকবে বিশ্বের বিভিন্ন দেশের ক্লাব ফুটবল। এ বারের বিশ্বকাপের ফেভারিট দলগুলির মধ্যে অন্যতম ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্স। কাতার বিশ্বকাপ-এর ফাইনাল আয়োজিত হবে ১৮ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায়।

ব্লাটার আরও জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে চেয়েছিলেন বিশ্বকাপ ২০২২ আয়োজনের দায়িত্ব পাক মার্কিন যুক্তরাষ্ট কিন্তু তাঁর মতে মিশেল প্লাতিনির ভোটে কাতার আয়োজক হওয়ার ছাড়পত্র পায়। অভিবাসী শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ সহ নানাবিধ অভিযোগ রয়েছে কাতারের বিরুদ্ধে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হওয়ার পর একাধিক বার বিভিন্ন সময়ে অভিবাসী শ্রমিকদের প্রতি খারাপ আচরণ এবং নূনতম সুবিধা-সুযোগ না দেওয়ার অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে। সেপ নিজে মনে করেন কাতার বিশ্বকাপে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+