মেক্সিকোকে বাস্তবের মাটিতে নামিয়ে নকআউটে জায়গা করে নিল সুইডেন

মেক্সিকো বনাম সুইডেন ফিফা বিশ্বকাপ ২০১৮ ম্যাচের রিভিউ

গত সপ্তাহান্তে জার্মানির কাছে শেষ মুহূর্তের গোলে পরাজিত হয়ে মুষড়ে পড়েছিল সুইডেন। সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় দেখিয়ে দিল মেক্সিকোর বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে। ৩-০ গোলে এল ত্রি-দের হারিয়ে তারা উঠে গেল শেষ ষোলয়। অপর ম্যাচে জার্মানি হারায় অবশ্য মেক্সিকোয় পরের রাউন্ডে গেল তাদের সঙ্গে।

নকআউটে জায়গা করে নিল সুইডেন

প্রথম থেকেই কিন্তু খেলায় দাপট ছিল মেক্সিকোর। প্রথমার্ধ ছিল গোলবিহীন। তবে বেশ কিছু ভাল সুযোগ এসেছিল মেক্সিকোর সামনে। বিশেষ করে মার্কাস ভেলা ২ থেকে ৩ টি সহজ গোলের সুযোগ হেলায় হারান। বারবার শট নিশানায় রাখতে ব্যর্থ হয়েছেন বা সুইডিশ ডিফেন্সে আটকে গিয়েছেন লসানো ও গুয়ার্দাদো। মেক্সিকান তারকা হাভিয়ের হার্নান্দেজও বিশেষ সুবিধা করতে পারেননি। বিরতির সময় তাদের বল পজিশন ছিল ৬৬ শতাংশ।

Key stats:

👉Jesús Gallardo's yellow card after 13 seconds is the fastest card in #WorldCup history

👉 #MEX have lost only two of their last 19 World Cup group stage matches (W10-D7-L2)#MEXSWE pic.twitter.com/iueXCQ9VL1
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 27, 2018

দ্বিতীয়ার্ধে কিন্তু আরও বেশি গতি নিয়ে শুরু করেছিল মেক্সিকো। কিন্তু খেলার গতির বিরুদ্ধেই গোল করে যান ডিফেন্স থেকে মেক্সিকো বক্সে উঠে আসা সুইডিশ লেফট ব্যাক লুদউইক অগাস্টিনসন। ক্লাসেন বল ভাসিয়েচিলেন বক্সে। ডিফেন্ডারদের পেছন থেকে চোরা শিকারীর মতো উঠে এসে বাঁপায়ের জোোরালো ভলিতে গোল করে যান তিনি।

৫০ মিনিটের ওই গোলেই আত্মবিশ্বাস পেয়ে যায় সুইডেন। উল্টোদিকে আচমকা গোল খেয়ে বিহ্বল হয়ে পড়েছিল মেক্সিকো। এই সময় মেক্সিকান ডিফেন্সে চাপ বাড়ান সুইডিশরা। ৬১ মিনিটে ,সুইডিশ স্ট্রাইকার বার্গ বল নিয়ে দ্রুত গতিতে পেনাল্টি বক্সে ঢুকে পড়লে তাকে বক্সের মধ্যে বিশ্রী ফাউল করেন মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরেনো।

রেফারিকে দুবার ভাবতে হয়নি। মোরেনোকে কার্ড দেখিয়ে সুইডেনকে পেনাল্টি দেন তিনি। পেনাল্টি নেন সুইডিশ অধিনায়ক গ্র্যান্কুভিস্ট। ঠান্ডা মাথায় গোলের বাঁদিকের উপরের কোনা দিয়ে তিনি বল জালে জড়িয়ে দেন। পরাস্ত করেন ওচোয়াকে।

খেলোয়ার পরিবর্তন করেও লাভের লাভ হয়নি মেক্সিকোর। শেষ ষোলয় সুইডেনের জায়গা পাকা হয়ে যায় ৭৪ মিনিটে মেক্সিকান ডিফেন্ডার এডসন আলভারেজের আত্মঘাতি গোলে। মেক্সিকোর বক্সে সুইডেনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে তিনি মিস করেন, বল তাঁর হাতে লেগে ঢুকে যায় গোলে।

এই তিন গোলের পরই এতক্ষণ মাঠ মাতিয়ে রাখা মেক্সিকান দর্শকরা চুপ হয়ে যান। গ্রুপের প্রথম দুটি ম্যাচেই অসাধারণ খেলেছিল মেক্সিকো। আজকের ম্যাচ যেন তাদের নামিয়ে আনল বাস্তবের মাটিতে। অবশ্য মেক্সিকান রঙিন দর্শকরা ফের তাদের ফুর্তি খুঁজে পান ম্যাচের একেবারে শেষাংশে। অবশ্য সে আনন্দের কারণ একতেরিনবার্গ এরিনা থেকে আসেনি। এসেছে জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ থেকে। জার্মানি হারায় সুইডেনের বিরুদ্ধে ৩-০ হারা সত্ত্বেও নকআউটে উঠল মেক্সিকো।

Confirmation #SWE and #MEX progress to Round of 16.
How many of you predicted this table at start of the #WorldCup? pic.twitter.com/lfAmgW4pZ0
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 27, 2018

তবে নকআউটের আগে মেক্সিকোকে সাবধান করে দিয়ে গেল এই ম্যাচ। শেষ পর্যন্ত বল পজেশন রেখেও সুইডেনের কড়া রক্ষণকে টপকাতে পারল না তারা। সুইডেনের গোলগুলির ক্ষেত্রেও মেক্সিকোর ডিফেন্ডারদের ভুল রয়েছে। সব মিলিয়ে মেক্সিকোর জন্য একটি বাজে দিন গেল।

Only one stat matters for #SWE and #MEX, though...

They are both through to the knock-outs!#MEXSWE pic.twitter.com/uyg8DBMdO5
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 27, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+