খোলা জানালা দিয়ে পা গলাতে পারে আইএসএল ২০২০-২১! অবশিষ্ট সূচি ঘোষণা শীঘ্র!
খোলা জানালা দিয়ে পা গলাতে পারে আইএসএল ২০২০-২১! অবশিষ্ট সূচি ঘোষণা শীঘ্র!
এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত হওয়ার উপক্রম তৈরি হওয়ায় সুবিধা পেতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। ফলে টুর্নামেন্টের অবশিষ্ট সূচি শীঘ্র প্রকাশ করা হতে পারে বলে উদ্যোক্তা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের তরফে আভাস দেওয়া হয়েছে। আইএসএলের প্রথম পর্বে সব দলের মধ্যে রুদ্ধশ্বাস লড়াই দেখে মুগ্ধ হওয়া ফুটবল প্রেমীরা, দ্বিতীয় পর্বের সূচি প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন বলা চলে।

স্থগিত হওয়ার পথে এফসি চ্যাম্পিয়ন্স লিগ
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার কথা। এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। ভারতের প্রথম ক্লাব হিসেবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এফসি গোয়ার অংশ নেওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে বলে খবর। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র সদস্য দেশগুলিকে এ ব্যাপারে সূচিত করা হয়েছে বলেও খবর।

আইএসএলের অবশিষ্ট সূচি শীঘ্র
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত হয়ে গেলে চলতি আইএসএলের সামনে জানালা খুলে যাবে। টানা টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়ে যাবে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। ফলে শীঘ্র আইএসএলের অবশিষ্ট সূচি ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।

প্রথম পর্ব শেষ কবে
প্রাথমিকভাবে ১১ দলের আইএসএলের যে প্রথম পর্বের সূচি প্রকাশ করা হয়েছে, তা প্রায় শেষের পথে। ২০২১ সালের ১১ জানুয়ারি এই পর্বের শেষ ম্যাচ খেলা হবে। তার আগেই টুর্নামেন্টের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করা হতে পারে বলে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল সূত্রে খবর।

কবে শেষ হবে মরসুম
এখনও পর্যন্ত যা খবর, তাতে সপ্তম আইএসএল ২০২১ সালের মার্চের মাঝামাঝি সময়ে শেষ করানো হতে পারে। কারণ এরপর আন্তর্জাতিক সূচি শুরু হবে যাবে। একই মাসে ২০২২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কাতারের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা।












Click it and Unblock the Notifications