জনি কাউকোর অন্তর্ভূক্তিতে সোশ্যাল মিডিয়ায় #RemoveATK ট্রেন্ড, কারণটা জেনে নিন
জনি কাউকোর অন্তর্ভূক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #RemoveATK ট্রেন্ড, কারণটা জেনে নিন
চলতি ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে দাপিয়ে ফুটবল খেলা জনি কাউকোকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে #RemoveATK ট্রেন্ড। মেরিনার্সদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ইউরো কাপেরস তারকাকে তুলে এনে তাঁদের মন জয় করতে পারবেন না ক্লাব কর্তারা। কিন্তু কেন এমন বলছেন তাঁরা, তা জেনে নিন।
|
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #RemoveATK
বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের তরফে দলে ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোর অন্তর্ভূক্তির কথা জানানো হয়। ফুটবলার নিজেও টুইট করে বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাল্টা একটি ট্রেন্ড। যেখানে মোহনবাগান থেকে এটিকে শিবিরকে বিচ্ছিন্ন করার দাবি তুলেছেন মেরিনার্সরা। বক্তব্য, সমর্থকদের আবেগ নিয়ে খেলা করা বন্ধ করুন সবুজ-মেরুন কর্তারা। ইউরো থেকে তাঁদের মন জয় করা যাবে না বলেও মেরিনার্সদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
|
কেন এমন প্রচার
গত মরসুমের আইএসএলের আগে এটিকের সঙ্গে সংযুক্ত হয়েছিল ঐতিহ্যবাহী মোহনবাগান। টুর্নামেন্টে দ্বিতীয় হলেও ক্লাব কর্তাদের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। আইএসএল চলাকালীন বেশ কয়েকটি ম্যাচে কালো জার্সি পরে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। যেটি মোহনবাগানের ঐতিহ্যকে আঘাত করেছে বলে দাবি তুলেছিলেন মেরিনার্সরা। এটিকের চিহ্ন বহন করা ওই কালো পোশাক তাঁদের আবেগে আঘাত করেছিল বলেও জানিয়েছিলেন ক্ষুব্ধ সমর্থকরা। দুই ক্লাবের সংযুক্তিকরণের সময় প্রতীকে মোহনবাগানের আগে এটিকের নাম বসানো নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল। সেই পুঞ্জীভূত ক্ষোভই #RemoveATK, #OnlyMohunBagan ট্রেন্ডের মাধ্যমে আরও একবার উত্থিত হয়েছে।

নীরব ক্লাব কর্তারা
সোশ্যাল মিডিয়ায় #OnlyMohunBagan #RemoveATK ট্রেন্ড নিয়ে এটিকে মোহনবাগান কর্তাদের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে এক সূত্রের তরফে জানানো হয়েছে যে এটিকের সঙ্গে সংযুক্ত হওয়ার মোহনবাগানের ঐতিহ্য এবং আবেগে কোনও দাগ লেগেছে বলে মনে করেন না ক্লাবের কর্তারা। উল্টে গত মরসুমের অসম্পূর্ণ কাজ এবারের আইএসএলে সম্পূর্ণ করতে বদ্ধপরিকর সবুজ-মেরুন শিবির।

কাউকোর অন্তর্ভূক্তি
জল্পনার অবসান ঘটিয়ে ইউরো কাপে সাড়া জাগানো ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে অবশেষে সই করাল এটিকে মোহনবাগান। ইউরো ২০২০ থেকে ফুটবলার কেনার কথা আগেই জানিয়েছিল সবুজ-মেরুন। বৃহস্পতিবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ঘোষণা করেছে গত মরসুমের আইএসএলের রানার্স আপ। জানানো হয়েছে, দুই বছরের চুক্তিতে কলকাতার ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কাউকো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications