ফুটবলপ্রিয় কলকাতায়, রিলায়েন্সের যুব ফুটবল জনপ্রিয় হচ্ছে
কলকাতা ময়দানের রিলায়েন্সের উদ্যোগে শুরু হল যুব ফুটবল, অংশ নিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
কলকাতায় শুরু হল রিলায়েন্স ফাউন্ডেশন আয়োজিত যুব ফুটবল টুর্নামেন্ট। রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস আয়োজিত জাতীয় স্কুল ও কলেজ ফুটবল শুরু হল কলকাতার ডব্লিউ বি ইউ এ এফ এস এর মাঠে । প্রথম দিন দুটো ম্যাচ ছিল ।

প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল টেকনো ইন্ডিয়া সল্টলেক এবং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট । টেকনো ইন্ডিয়া ৪-১ গোলে ম্যাচ জিতে যায়। টেকনো ইন্ডিয়ার হয়ে গোলগুলি করেন যথাক্রমে রাষ্ট্রি সাহা,সাজিদুল ইসলাম,এবং সায়ক চক্রবর্তী । ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং নিজেরাই নিজেদের গোলে একটি বল ঢুকিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেয়। এই খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শুভজিত মজুমদার।
অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্ষুদিরাম বোস কলেজ এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ । রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ ১-০ গোলে জয়ী হয় ।ম্যাচের গোলটি করেন পুলক মালিক । এই ধরনের খেলার আয়োজনে খুশি সব অংশগ্রহনকারী দলগুলি । দ্বিতীয় বছরে দেশের ১৭ টি শহরে ৪,৩৯০ টি স্কুল,কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। বিভাগীয় জয়ী দলগুলো জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে খেলবে ।












Click it and Unblock the Notifications