ফোর জি-র বাজারে ধামাকা, ক্রিকেটের বাজারে মুখ থুবড়ে পড়ল রিলায়েন্স জিও

ফুটবলের বাজারে রিলায়েন্সের সন্তান আইএসএলের রমরমা কিন্তু আইপিএলের বাজারে ঢুকতে পারল না রিলায়েন্স জিও। 

আইপিএলের ডিজিটাল রাইট নিলামে জিততে পারল না রিলায়েন্স জিও। ফোর জি-র বাজারে ধামাকা, আইসিএলের মাস্টার মাইন্ড হওয়া সত্বেও বাইশ গজে এখনই ঢোকা হল না রিলায়েন্সের।

আইপিএলের ডিজিটাল রাইটের জন্য লড়াইতে ছিল এয়ারটেল, রিলায়েন্স জিও, টাইমস ইন্টারনেট, ফেসবুক। কিন্তু স্টার ইন্ডিয়া দুটো রাইটসের জন্য বিড করেছিল। টিভি সম্প্রচারকারী সংস্থা দৌড়ে স্টারের সঙ্গে সোনি পাল্লা দিলেও তারা ইন্টারনেট রাইটসের জন্য লড়েনি। তাই তাদের বিডিংয়ের পরিমাণ ছিল ৮৪.৫০ কোটি টাকা। অন্যদিকে স্টার গ্রুপ সবকটি মাধ্যমের সম্প্রচারের জন্য লড়েছিল তাই তাদের কম্বাইনড বিডিংয়েও তারা বাজিমাত করে।

ফোর জি-র বাজারে ধামাকা, ক্রিকেটের বাজারে মুখ থুবড়ে পড়ল রিলায়েন্স জিও

বর্তমান দিনে ডিজিটাল মিডিয়ার দাপট ভালরকমেরই বোঝা যায়। দিনে দিনে এই প্ল্যাটফর্মে দর্শকের সংখ্যা বাড়ছে। তাই এই মাধ্যমে লড়াইতে এসেছিল ফেসবুকের মত সংস্থাও। বিশ্বমানের এই সংস্থাগুলির সঙ্গে লড়াইতে ছিল জিও রিলায়েন্সও। তবে এই নিলামে একেবারই আশাপ্রদ পারফরম্যান্স দিতে পারেনি। আপাতত ২০১৮-২২ অবধি আর কিছু করা হল না জিও-র। শুধু ফুটবল নিয়ে সাম্রাজ্য বিস্তার করতে হবে রিলায়েন্স জিওকে।

যদিও আমাজন, ইএসপিএন, টুইটার, ডিসকভারিকে বিড থেকে দূরে রাখা হয়। শেষ দৌড়ে সনি ও স্টারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে নিলাম। সোনিকে হারিয়ে শেষ হাসি হাসে স্টার ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+