রাশিয়া বিশ্বকাপে গ্রুপ স্টেজেই কোন রেকর্ডগুলি হয়ে গিয়েছে জানেন কি

গ্রুপ স্টেজের খেলা অবধি কি কি রেকর্ড হয়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবল ইতিহাসের তাবড় অনেক রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম ম্যাচের আয়োজক দেশ রাশিয়া ৫-০ গোলে সৌদি আরবকে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছে। যা এককথায় ধামাক বলা যেতে পারে। তারপরে একেরপর এক ম্যাচে নিত্যনতুন রেকর্ড হয়ে চলেছে। গ্রুপ স্টেজের খেলা অবধি কি কি রেকর্ড হয়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।

সবচেয়ে বেশি আত্মঘাতী গোল

সবচেয়ে বেশি আত্মঘাতী গোল

এই বিশ্বকাপে এখনও পর্যন্ত গ্রুপ স্টেজের খেলা হওয়ার মধ্যেই সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ড তৈরি হয়েছে। যা অন্য কোনও বিশ্বকাপের চেয়ে অনেক বেশি। এবার এখনও পর্যন্ত ৯টি আত্মঘাতী গোল হয়ে গিয়েছে। তারপরে রয়েছে ১৯৯৮ বিশ্বকাপ। সেবার ফ্রান্সে ফুটবলের আসরে সারা বিশ্বকাপে ৬টি আত্মঘাতী গোল হয়। এবার গ্রুপ স্টেজেই সেই রেকর্ড ভেঙে চুরমার। কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না।

সবচেয়ে বেশি পেনাল্টি

সবচেয়ে বেশি পেনাল্টি

গ্রুপ স্টেজেই এখনও পর্যন্ত ২৪টি পেনাল্টি হয়ে গিয়েছে। যা বিশ্বকাপে রেকর্ড। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে সবমিলিয়ে মোট ১৭টি পেনাল্টি হয়েছিল।

ফেয়ার প্লে-তে শেষ ১৬-য়

ফেয়ার প্লে-তে শেষ ১৬-য়

গ্রুপ এইচে জাপান সেনেগালের বিরুদ্ধে ০-১ গোলে হেরেও পরের রাউন্ডে গিয়েছে ফেয়ার প্লে সিদ্ধান্তের জেরে। কারণ জাপানের হলুদ কার্ডের সংখ্যা কম ছিল। যা এই প্রথম বিশ্বকাপে হল এবং একটি রেকর্ড নিঃসন্দেহে।

ভিএআর বিচার

ভিএআর বিচার

এই বিশ্বকাপে প্রথমবার ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেওয়া হচ্ছে। পেনাল্টি বা গোলের ক্ষেত্রে এর সাহায্য নিচ্ছেন মাঠের ভিতরের রেফারিরা। এই বিশ্বকাপে এই প্রযুক্তি এই প্রথম ব্যবহার করা হচ্ছে।

আফ্রিকার কোনও দেশ নেই নক আউটে

আফ্রিকার কোনও দেশ নেই নক আউটে

১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে কোনও আফ্রিকার দেশ শেষ ১৬-য় জায়গা করতে পারেনি। ৩৬ বছর পরে রাশিয়া বিশ্বকাপে সেই ঘটনার পুরনাবৃত্তি ঘটেছে। এবারও শেষ ১৬-য় কোনও আফ্রিকার দেশ নেই।

জার্মানির বিদায়

জার্মানির বিদায়

১৯৩৮ সালে জার্মানি বলা যায় গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছিল। তারপরে এবার সেই ঘটনা ঘটল। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে হেরে ২০১৪ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিল। তবে দেখতে গেলে ১৯৩৮ সালে বিশ্বকাপের প্রথম খেলাকে প্রথম রাউন্ড বলা হতো। কারণ নিয়ম আলাদা ছিল। তাই বলা যায়, এই প্রথম গ্রুপ স্টেজ থেকে জার্মানি বিদায় নিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+