রোনাল্ডো নেই, বেলের কাঁধে ভর দিয়ে লা লিগায় জয় রিয়ালের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই লা লিগায় জয় পেল রিয়াল মাদ্রিদ

লা লিগায় পরপর দুটি ম্যাচে আটকে যাওয়ার পরও রবিবারের ম্যাচেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই দল গড়েছিলেন জিনেদাইন জিদান। এদিন রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ৩-১ গোলে জিতল রিয়াল মাদ্রিদ।

রোনাল্ডো নেই, বেলের কাঁধে ভর দিয়ে লা লিগায় জয় রিয়ালের
শুধু

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই নয় এদিন জিদানের হাতে ছিলেন না করিম বেঞ্জিমাও। বেলের অভিজ্ঞতার ওপর ভর করে বোরা মেয়োরাল ও অ্যাসেনসিও-কে দিয়ে আক্রমণ শানিয়েছিলেন রিয়াল কোচ।রিয়াল সিনিয়রের জার্সি গায়ে প্রথম গোল করলেন মেয়োরাল। এক দুরন্ত কর্নার পুরো ক্লিয়ার করতে পারেনি রিয়াল সোসিদাদ। ক্যাসমিরোর একটি ক্রস মাথা ছুইয়ে দেন র‍্যামোস। এরপর বল গোলে পাঠিয়ে দিতে কোনোও ভুল করেননি মেয়োরাল।

Esa sensación tras marcar tu primer gol oficial con el #RealMadrid...

👉 @Mayoral_Borja 👈 pic.twitter.com/mpUT1Mhufk
— Real Madrid C.F. (@realmadrid) September 17, 2017

যদিও ম্য়াচের ২৮ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় রিয়াল সোসিদাদ। গোল করেন কেভিন রডরিগেজ। কিন্তু রিয়াল সোসিদাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি , কারণ কেভিন রডরিগেজ নিজেই নিজেদের গোলে বল ঢুকিয়ে ফের রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। ২-১ গোলে এগিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে নেমে গোলের ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণ শানাচ্ছিল রিয়াল মাদ্রিদ। এরই সুফল তারা পেয়ে যায় ৬১ মিনিটে দারুণ গোল করেন গ্যারেথ বেল। ইসকোর পাস পৌঁছে দেন রিয়াল সোসিদাদের গোলে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল সোসিদাদ।

📸 ¡Los tres goles y los tres puntos viajan a Madrid! ¡Gran trabajo equipo! #HalaMadrid pic.twitter.com/Oh2d25BXjA
— Real Madrid C.F. (@realmadrid) September 17, 2017

পরপর দুটি ম্যাচে ড্র করে ফের লা লিগায় জয়ের ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ। ফলে খুশি কোচ জিদান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+