আবর্জনা থেকে তৈরি জার্সি পরে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা
নতুন উদ্দ্যোগ নিল রিয়াল মাদ্রিদ। সম্পূর্ণ আলাদাই একটা সিদ্ধান্ত।
অভিনব উদ্দ্যোগ নিল রিয়াল মাদ্রিদ। এই মরসুমের জন্য আগেই সামনে আনা হয়েছে রিয়াল মাদ্রিদের হোম এবং অ্যাওয়ে জার্সি। এবার সামনে এল রিয়ালের তৃতীয় জার্সি। যার রং কোরাল পিঙ্ক।

রিয়াল মাদ্রিদের তৃতীয় এই জার্সির মধ্যে রয়েছে এক আলাদাই বিশেষত্ব। আর পাঁচটা জার্সির মতো নয় এই কোরাল পিঙ্ক রঙের জার্সি। এই জার্সির দেখতে সাধরাণ হলেও এটা তৈরি আবর্জনা দিয়ে।
হ্যাঁ, যেটা শুনছেন এটাই সত্যি! সমুদ্রে ভাসবান প্লাস্টিকের আবর্জনা থেকে তৈরি হয়েছে এই জার্সি।
নিত্যদিন বেড়েই চলেছে সমুদ্রে ভেসে চলা আবর্জনার পরিমান। আর তাই এই অভিনব সিদ্ধান্ত রিয়াল কর্তাদের।
সমুদ্রে ভাসমান প্লাস্টিকের আবর্জনা নিয়ে বেশ চিন্তিত পরিবেশবীদরা। বহু দিন ধরেই সচেতনতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশ রক্ষা কমিটি। বাতিল বোতল নিয়ে অভিনব এই জার্সি বানানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাডিডাস।
এটাই প্রথম নয়, এর আগেও এই ধরনের জার্সি পরে মাঠে নেমেছে রিয়াল, তবে এবার গোটা মরসুমই এই জার্সি গায়ে থাকবে গ্যারেথ বেল-মার্সেলোদের।












Click it and Unblock the Notifications