রোনাল্ডো নেই, লিগ অভিযান শুরু জয় দিয়েই, দেখুন ভিডিও
লা লিগা খেতাব রক্ষার দৌড়ে জয় দিয়ে অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ
রিয়াল হিরোকে ছাড়াই দাপটেক সঙ্গে ম্যাচ জিতে লা লিগার খেতাব রক্ষার অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো না থাকায় এদিন বেল , বেঞ্জিমাকে সামনে রেখেই আক্রমণ সাজিয়েছিলেন জিনেদাইন জিদান।
গত মরশুমে চোট আঘাতে বেশির ভাগ সময়ে বেঞ্চে বসে থাকা বেলকে এবার বেশি দায়িত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জিনেদানই জিদান। এদিন দিলেন আর তাতে পাসও করলেন এই তারকা স্ট্রাইকা। ২০ মিনিটে মার্সেলো, মর্ডিচ ,বেঞ্জিমা-বেলের মিলিত প্রচেষ্টায় প্রথম গোল।

২৭ মিনিটে ফের গোল। এবার গোলদাতা ক্যাসেমিরো। উইং দিয়ে দ্রুত বল নিয়ে উঠে গোলের সানে বল পৌঁছে দেন মার্সেলো। নির্দিষ্ট লক্ষ্যে বল পৌঁছে দিতে কোনও ভুল করেননি ক্যাসমিরো।
২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধেও একইভাবে একের পর এক আক্রমণ শানাচ্ছিল জিদানের ছেলেরা। ওয়েলশ তারকা গ্যারেথ বেল বল সাজিয়ে দেন , আর সেই বল গোললে পৌঁছে দেন জার্মান টনি ক্রুস। প্রথম দিকে কিছুটা লড়লেও এরপর আর ম্যাচে ফেরার কোনও রাস্তাই খুংজে পায়নি ডেপোরটিভো লা করুণা। তবে এদিনের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে ৯২ মিনিটে মাঠ ছাড়েন সার্জেই র্যামোস। যদিও র্যামোসের লাল কার্ড দেখা নিয়ে রিয়াল শিবিরে ক্ষোভ রয়েছে।












Click it and Unblock the Notifications