রোনাল্ডো নেই, ফের আটকে গেল রিয়াল মাদ্রিদ

দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই কী বারবার আটকে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এই নিয়ে দ্বিতীয় ম্যাচ ড্র করল জিদানের ছেলেরা।

লা লিগায় ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। এবার তারা আটকে গেল লেভান্তের বিরুদ্ধে। এই নিয়ে পরপর দুই ম্যাচে তারা আটকে গেল লা লিগায়।

আটকে গেল রিয়াল মাদ্রিদ

এদিনের ম্যাচেও অবশ্য রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেঞ্জিমা, ভাসকুয়েজ, অ্যাসেনসিওকে দিয়েই আক্রমণ সাজিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদাইন জিদান।

ম্যাচের মাত্র ১২ মিনিটেই এগিয়ে যায় লেভান্তে। গোল করেন ইভি লোপেজ। এদিকে ম্যাচের শুরুতেই গোল খেয়ে গিয়ে একটু ছন্নছাড়া হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে গত মরশুম চ্যাম্পিয়ন দলকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৯ মিনিটে চোটগ্রস্ত করিম বেঞ্জিমাকে তুলে নিয়ে গ্যারেথ বেলকে মাঠে নামান জিদান। এরপরেই আক্রমণের ঝাঁঝ খানিকটা বেড়ে যায়। ৩৬ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভাসকুয়েজ। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

📸 Mira las mejores imágenes de la segunda parte del encuentro 🆚 @LevanteUD. #RMLiga #HalaMadrid pic.twitter.com/CGExsaOaad
— Real Madrid C.F. (@realmadrid) September 9, 2017

দ্বিতীয়ার্ধে দু পক্ষই খেলার ধার বাড়ায়। ফলে বেশ কিছু কার্ডও হয়। তবু গোলের মুখ কেউ খুলতে পারেনি। তবে খেলার একদম শেষমুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেলো। এদিনের ড্রয়ের ফলে পরপর দুটি ম্যাচ ড্র করে লা লিগা টেবলের একদম চার নম্বরে চলে গেল রিয়াল মাদ্রিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+