Kylian Mbappe: ইউরো অতীত, এমবাপের ফোকাসে এবার রিয়াল মাদ্রিদ, ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ফরাসি তারকা
মঙ্গলবার রাতে ইউরো কাপের সেমিফাইনাযলে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। এবারের ইউরোতে পুরো ফ্লপ এমবাপে। প্রথম দিকে চোটের সমস্যায় পড়েন, তারপরও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফরাসি তারকা। দেশের জার্সিতে ব্যর্থতার অধ্যায় কাটিয়ে এবার ক্লাব ফুটবলে নতুন যাত্রা শুরু করতে চলেছেন এমবাপে। আগামী ১৬ জুলাই রিয়াল মাদ্রিদের জার্সিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবেন এমবাপে।
বুধবার স্প্যানিশ ক্লাবটি বলেছে, রিয়াল মাদ্রিদ আগামী মঙ্গলবার আইকনিক সান্তিয়াগো বার্নাব্যুতে সরকারিভাবে এমবাপেকে উপস্থাপিত করবে।স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে,"রিয়াল মাদ্রিদ সি.এফ. ঘোষণা করতে পেরে আনন্দিত যে কিলিয়ান এমবাপে মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে ক্লাবের নিজস্ব স্টেডিয়ামে উপস্থাপন করা হবে। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট, ফ্লোরেন্তিনো পেরেজ, এমবাপে রিয়াল মাদ্রিদ সিটিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য স্বাগত জানাবেন যা আমাদের নতুন খেলোয়াড়কে আগামী পাঁচ মরশুমের জন্য ক্লাবের সাথে যুক্ত করবে,"

ইউরো কাপ থেকে বিদায়ের পর এমবাপে বলেছেন, 'আমার একটা লক্ষ্য ছিল ইউরো কাপ জেতার আর ইউরোয় ভালো খেলার। কিন্তু দুর্ভাগ্যবশত কোনওটাই হল না। এটা সত্যি খারাপ লাগার বিষয়।আমি যখন গোল করার জায়গায় চলে এসেছিলাম, তখন আমার কাজটা ছিল শুধুই বল গোলে রাখা, কিন্তু সেটা হয়নি। বল বারের ওপর থেকে চলে গেছিল। ফুটবলে এরকম ঘটনা হয়েই থাকে। এতদিন মাস্ক পড়ে আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, তাই চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম যে মাস্ক ছাড়া খেলা যাবে কিনা। তাই এই ম্যাচে মাস্ক ছাড়াই মাঠে নেমে ছিলাম। '
এর পরে কী করবেন? ফরাসি তারকা এর উত্তরে রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলোত্তির অধীনে খেলার কথাকেই উল্লেখ করেছেন এমবাপে। তাঁর কথায়,, "ছুটিতে চলে যাব। বিশ্রাম নেব। আশা করি তাতে আমার ভালই হবে। আরও শক্তিশালী হয়ে ফিরব। নতুন শহরে নতুন কোচের অধীনে খেলতে চলেছি।"
Copa America 2024: কানাডার বিরুদ্ধে গোল করেই রেকর্ড মেসির, স্পেনের নজির স্পর্শ করল আর্জেন্টিনা
ফ্রান্স কোচ দেশঁ জানিয়েছেন, "এমবাপে যেমন খেলে তেমন খেলতে পারেনি। আমি অজুহাত দিচ্ছি না। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যতটা নিখুঁত হওয়া দরকার ছিল ততটা পারিনি।"












Click it and Unblock the Notifications