ঝাঁঝহীন রোনাল্ডো, মাঠ মাতিয়ে রিয়ালকে জয়ে ফেরালেন ইসকো

ইসকোর দারুণ পারফরম্যান্স তিন পয়েন্ট পকেটে পুড়ে নিল রিয়াল মাদ্রিদ। তবে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারল না টিম

লা লিগায় জয়ের ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ। তবুও জিদানের দলের খেলার যে ঝাঁঝ দেখা পাওয়ার কথা সেটা এদিনও দেখা গেল না। গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মাঠ মাতিয়ে রিয়ালকে জয়ে ফেরালেন ইসকো

লা-লিগায় ইস্কোর জোড়া গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জিতল এস্পানিয়লের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে লা লিগায় প্রথমবার জয় পেল। ড্র -হার এইসবের ধাক্কায় জেরবার রিয়াল মাদ্রিদকে এদিন তিন পয়েন্ট এনে দেওয়ার মালিক ইস্কো। খেলার ৩০ মিনিটে রোনাল্ডোর পাস গোল করেন ইস্কো। ১-০ গোলে এগিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল জিদানের ছেলেরা। ৭১ মিনিটে ফের গোল। এবারও গোলদাতা ইস্কোই। গোল করালেও নিজের পা থেকে গোল আসেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এদিনের জয়ের ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট রিয়েলের। লিগটেবলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৭।

🗓3⃣➕
Our third victory in nine days!
¡Tercera victoria en nueve días! #HalaMadrid pic.twitter.com/Pn2ZGbQrhT
— Real Madrid C.F. (@realmadrid) October 1, 2017

এই মরশুমে রিয়ালের জার্সি গায়ে প্রথম গোল পেলেন ইস্কো। তবে রোনাল্ডোর পারফরম্যান্সে ঝলক দেখা গেলেও এদিন সেই ঝাঁঝটা দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+