'রয়াল ' ফর্মে রিয়াল মাদ্রিদ, রোনাল্ডো- বেঞ্জিমার জুটি -তে লুটি

ধারেভারে এগিয়ে থাকা অ্যাপোয়েলের বিরুদ্ধে ৬-০ গোলে জিতল রিয়াল মাদ্রিদ

দুরন্ত রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের খেলায় উড়িয়ে দিল প্রতিপক্ষ অ্যাপোয়েলকে। ৬-০ গোলে জিতলেন জিনেদাইন জিদানের ছেলেরা। জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জিমার।

'রয়াল ' ফর্মে রিয়াল মাদ্রিদ, রোনাল্ডো- বেঞ্জিমার জুটিতে লুটি

লাগাতার খারাপ ফর্মে সমালোচনায় জেরবার হয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। সাইপ্রাসে গিয়ে শাপমোচন হল স্প্যানিশ জায়ন্টদের। এদিন ম্যাচের শুরু থেকেই রাশ নিয়ন্ত্রণে রেখেছিল রিয়াল।২৩ মিনিটে দলকে এগিয়ে দেন লুকা মর্ডির। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান করিম বেঞ্জিমা। ৪১ মিনিটে ফের গোল। এবার গোলদাতা নাচো। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আরও একটি গোল করেন করিম বেঞ্জিমা। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে -র প্রথমার্ধেই চার গোল করল রিয়াল।

4 - Real Madrid have scored four goals in a first half of a #UCL away game for the first time ever. Juggernaut. pic.twitter.com/GlCroF0iFH
— OptaJose (@OptaJose) November 21, 2017

এদিকে প্রথমার্ধের গোলের বন্যা বইলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে গোল আসেনি। দ্বিতীয়ার্ধে নিজের ফ্যানদের সেই ক্ষতে মলম দিয়ে দেন সিআর সেভেন। ৪৯ ও ৫৪ মিনিটে পরপর দুটি গোল আসে গোলমেশিনের পা থেকে। আর এই দুটি গোল করে এক বছরে চ্যাম্পিয়ন্স লিগে নিজের করা ১৫ গোলের ল্যান্ডমার্ক পেরিয়ে গেলেন। এই মুহূর্তে তাঁর ট্যালি দাঁড়ালো ১৮।

👊 ¡Gran inicio de la segunda parte!

⚽ 49' @Cristiano
⚽ 54' @Cristiano#RMUCL #HalaMadrid pic.twitter.com/uF8VJSBwk4
— Real Madrid C.F. (@realmadrid) November 21, 2017

এদিকে গোলে ফিরেই তোপ দাগলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সাফ দাবি তিনি কোনও কথা বললেই তা বিকৃত করে ব্যবহার করা হয়। এই নিয়ে পতুর্গিজ তারকা রীতিমতো বিরক্ত তা পরিষ্কার করে দেন তিনি।

এদিনের জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের যোগ্যতা অর্জন করে নিল জিদানের ছেলেরা। যদিও গ্রুপ শীর্ষে থেকে পরের পর্বে যাচ্ছে টটেনহ্যাম হস্পার। তাই রিয়ালকে দু নম্বর হয়েই সন্তুষ্ট থাকতে হল।

📸⚽️👊 ¡El #RealMadrid selló frente al @apoelfcofficial su pase a octavos de final de la Liga de Campeones! ¡Mira los mejores momentos del encuentro! #RMUCL #HalaMadrid pic.twitter.com/p9nGL4zlcq
— Real Madrid C.F. (@realmadrid) November 21, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+