লা লিগার খেতাবি দৌড়ে আতলেতিকো মাদ্রিদকে তাড়া রিয়াল মাদ্রিদের
রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকেই এগোচ্ছে লা লিগার খেতাবি লড়াই। আতলেতিকো মাদ্রিদ শীর্ষস্থান বজায় রাখতে সক্ষম হলেও তাদের ঘাড়ে ফের নিঃশ্বাস ফেলতে শুরু করল রিয়াল মাদ্রিদ। গ্রানাদাকে হারিয়ে বার্সেলোনাকে টপকে এখন পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে রিয়াল।

উড়ে গেল গ্রানাদা
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রানাদাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। হারাল ৪-১ গোলে। ১৭ মিনিটে লুকা মড্রিচ রিয়ালের প্রথম গোলটি করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে রদ্রিগো গোজ ২-০-তে এগিয়ে রাখেন রিয়ালকে। ৭১ মিনিটে জর্জ মোলিনার গোলে ব্যবধান কমায় গ্রানাদা। তবে এর চার মিনিট পরেই রিয়ালকে তিন-এক গোলে এগিয়ে দেয় আলভারো অদ্রিওজোলার গোল। ৭৬ মিনিটে করিম বেঞ্জেমার গোলে ব্যবধান আরও বাড়ে।

আতলেতি শীর্ষে
রিয়াল ম্যাচের আগেই অবশ্য জয় পেয়েছিল আতলেতিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ২০১৪ সালের পর ফের লা লিগা খেতাব জয়ের হাতছানি রয়েছে আতলেতিকো মাদ্রিদের সামনে।

যে যেখানে
৩৬টি ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে এখনও লা লিগার শীর্ষেই রয়েছে আতলেতিকো মাদ্রিদ। তবে গ্রানাদাকে হারিয়ে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে দুইয়ে। ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৮। লেভান্তের বিরুদ্ধে ২-০ বা ৩-২ এগিয়ে থেকেও ৩-৩ ড্র করেই সন্তুষ্ট থাকতে হওয়ায় বার্সেলোনা এখন পয়েন্ট তালিকায় তিনে নেমে গিয়েছে। সমসংখ্যক ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬।

বাকি দুটি করে ম্যাচ
লা লিগায় সব দলেরই আর দুটি করে ম্যাচ বাকি রয়েছে। ১৬ মে ওসাসুনা আর ২৩ মে ভ্যালাদলিদের বিরুদ্ধে খেলা বাকি রয়েছে আতলেতিকো মাদ্রিদের। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ১৬ মে খেলে ভিলারিয়ালের বিরুদ্ধে ২৩ মে শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। বার্সার ম্যাচ বাকি ১৬ মে সেল্টা ভিগো ও ২৩ মে এইবারের বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications