মাদ্রিদে কি ফিরছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মুখ খুললেন রিয়াল প্রেসিডেন্ট

মাদ্রিদে কি ফিরছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মুখ খুললেন রিয়াল প্রেসিডেন্ট

প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হয়ে গিয়েছে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও নিশ্চিত চিত্র সামনে আসেনি। এখনও ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলেও বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, রোনাল্ডো নিজে চান রেড ডেভিলস ছাড়তে।

একাধিক হাইপ্রোফাইল ইউরোপীয় ক্লাবের সঙ্গে কথা চালান রোনাল্ডো এজেন্ট:

একাধিক হাইপ্রোফাইল ইউরোপীয় ক্লাবের সঙ্গে কথা চালান রোনাল্ডো এজেন্ট:

ক্রিস্টিয়ানো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ায় একাধিক হাইপ্রোফাইল ইউরোপীয় ক্লাবের সঙ্গে কথা চালান তাঁর এজেন্ট জর্জ মেন্ডিস। এই ক্লাবগুলির মধ্যে রয়েছে বায়ার্ন মিউনিখ, চেলসি, প্যারিস সাঁ জাঁ, অ্যাথলেটিকো মাদ্রিদ। শোনা গিয়েছিল রোনাল্ডোর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ তাঁকে পাওয়ার জন্য ঝাঁপাতে পারে। কিন্তু কিছুই এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি কারণ রোনাল্ডোর যে মানে ফুটবলার সেই মানের ক্লাব এখনও তিনি পাননি এবং ম্যান ইউ-এর তাঁকে ধরে রাখার চেষ্টা এখনও তাঁকে ইংল্যান্ডের ক্লাবে আটকে রেখেছে।

রোনাল্ডো'কে সই করানোর বিষয়ে রিয়াম মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পিরেজের মন্তব্য:

রোনাল্ডো'কে সই করানোর বিষয়ে রিয়াম মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পিরেজের মন্তব্য:

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পিরেজকে যখন জিজ্ঞাসা করা হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সই করানোর বিষয়ে তাঁদের পরিকল্পনা কী ,তখন নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন তিনি। পিরেজের কথায়, "রোনাল্ডোকে সই? আবার, ওর বয়স ৩৮ বছর।"

দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করেন রোনাল্ডো:

দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করেন রোনাল্ডো:

গত মরসুমের শুরুতে দুই বছরের চুক্তিতে ঘরের ছেলেকে ঘরে ফেরায় ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বছরের চুক্তিতে জুভেন্তাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে পাওয়ার জন্য ম্যান ইউ-এর সঙ্গে দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটিও। পরে রোনাল্ডোর দৌড় থেকে ম্যান সিটি পিছিয়ে এলে দুই বছরের চুক্তিতে রোনাল্ডো আবারও সই করেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

ফিটনেসের দিক থেকে রোনাল্ডোর ধারের কাছে নেই ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যান্য ফুটবলাররা:

৩৮ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যা ফিটনেস তা ঈর্শার কারণ হতে পারে তাঁর থেকে অনেকটা কম বয়সের ফুটবলারদেরও। রোনাল্ডোর মতো ফিটনেস বিশ্ব ফুটবলে মেসি ছাড়া আর কারোর নেই। এমনকী নেইমার-এমবাপেরাও রোনাল্ডোর ধারে কাছে আসে না। ম্যান ইউ-এর বহু ফুটবলারের আদর্শ রোনাল্ডো। দলের অনুশীলনেও স্প্রিন্টে ৩৮ বছরের রোনাল্ডো তাঁর থেকে কম বয়সের ফুটবলারদের গতিতে পরাস্ত করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+