Real Madrid: লা লিগায় এক বছর অপরাজিত থেকে নজির রিয়ালের, গোল করে নয়া মাইলস্টোন এমবাপের
লা লিগায় দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। এসপ্যানিওলকে ৪-১ গোলে হারিয়ে দিয়ে নজির গড়ল রিয়াল। পিছিয়ে থেকেও ম্যাচে দুরন্ত কামব্যাক করল কার্লো আনসেলোত্তির দল। পরিবর্ত হিসেবে খেলতে নেমে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। নিজে গোল করলেন, করালেনও।
এসপ্যানিওলের বিরুদ্ধে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও বাকি তিনটি গোল করেন কার্ভাহাল, রদ্রিগো ও এমবাপে। এই ম্যাচে গোল করে নয়া নজির গড়লেন ফরাসি তারকা। একইসঙ্গে লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত আনসেলোত্তির দল। টানা এক বছর হয়ে গেল লা লিগায় তাদের কেউ হারাতে পারেনি। এই ম্যাচ জয়ের ফলে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত আছে রিয়াল। লা লিগায় রিয়াল শেষ ম্যাচ হেরেছিল এক বছর আগে। সেটি ২০২৩ সালের সেপ্টেম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে।

এই জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬। আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা।
রিয়াল মাদ্রিদের অন্দরে এখন ফুটবলারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঠাসা সূচি নিয়ে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন আলিসন বেকার ও মানুয়াল আকাঞ্জির মতো ফুটবলাররা। অদূর ভবিষ্যতে ক্লান্তি ও বিরক্তি নিয়ে অকালে ফুটবল ছাড়ার কথাও ভাবতে শুরু করেছেন কোনও কোনও ফুটবলার। এখানেই থেমে না থেকে আগামী দিনে ধর্মঘটের পথেও হাঁটতে পারেন রিয়ালের ফুটবলাররা। যা নিয়ে সরগরম ফুটবল মহল।
এই পরিস্থিতিতে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর কথা বলেছেন রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি। এই প্রসঙ্গে রিয়াল কোচ বলেছেন, 'অভিযোগের কারণে চলতি মরশুমের সূচি বদলাবে না। তবে এটা নিয়ে ভাবার সময় এসেছে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, খেলোয়াড়েরা ক্লান্ত এবং তারা ফুটবলের ভবিষ্যৎ বদলাতে চায়। ম্যাচ কমানোর কারণে খেলোয়াড়দের বেতনও কমাতে হতে পারে, যা মেনে নিতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কোনো সমস্যা হবে না। লক্ষ্য হচ্ছে চোট এড়াতে কম ম্যাচ খেলা।'












Click it and Unblock the Notifications