চুক্তি চূড়ান্ত! রিয়াল ছেড়ে সত্যি সত্যিই জুভেন্টাসের পথে সিআর সেভেন
আর রাখঢাক নয়। এবার সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসের পথে পা বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আর রাখঢাক নয়। এবার সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসের পথে পা বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০৫ মিলিয়ন ইউরোর লেনদেনে চুক্তিতে নাকি রিয়াল মেনে গিয়েছে। খুব শীঘ্রই চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে।

গ্রিসে যে হোটেলে রোনাল্ডো রয়েছেন, সেখানে জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আগনেলি পৌঁছে গিয়েছেন। এদিকে রোনাল্ডোর ম্যানেজার রিয়াল কর্তাদের সঙ্গে দেখা করে চুক্তির দিকটা সামলাচ্ছেন।
পাঁচবারের ব্যালর ডি'অর জেতা রোনাল্ডো গত নয় মরসুম ধরে রিয়ালে খেলছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ৮০ মিলিয়ন ইউরোর রিয়াল রোনাল্ডোকে কিনেছিল। এই কয়েকবছরে ক্লাবের হয়ে ৪৫১টি গোল করেছেন তিনি।
রিয়ালকে ২টি লা লিগা, ২টি কোপা দেল রে, চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications