নেইমার নেই, পিএসজি -র ভরসা ডি মারিয়া, রোনাল্ডো-বেলরা দেখছেন কোয়ার্টারের টিকিট
পিএসজি -র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরম্যান্স ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আশাবাদী রিয়াল মাদ্রিদ, নেইমার না থাকলেও ডি মারিয়ার কাঁধে ভর দিয়ে পেরোতে চাইছে নেইমার।
লা ব্ল্যাঙ্কোস ফরাসি মাঠে নিজেদের দাপট দেখাতে প্রস্তুত। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠ বার্নাবিউতে ৩-১ গোলে জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব পরপর দু বার পুড়েছে তারা। এবার তাদের টানা তিনবারের লড়াই।
শেষ ষোলর লড়াইতে নেইমার ছাড়া প্যারিস সেন্ট জার্মেইন খেলতে নামছে। গত সপ্তাহেই গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেছেন নেইমার। সেক্ষেত্রে অ্যাঞ্জেল ডি মারিয়ার কাঁধে বড় দায়িত্ব আসতে চলেছে। এ মরশুমে লা লিগায় বেশ খারাপ পারফরম্যান্স রিয়াল মাদ্রিদের। তাই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট যোগাড় করতে মরিয়া জিদানের ছেলেরা।
পিএসজি- এদিন ৪-৩- ৩ ছকে খেলতে পারে। লেফট উইংয়ে মাবাপে, রাইট উইংয়ে ডি মারিয়া, সামনে থাকবেন কাভানি। মিডফিল্ডে রয়েছেন রাবিয়ট, সেলসো, ও ভারেত্তি। ডিফেন্স লাইনে থাকতে চলেছেন অ্যালভেস, সিলভা, মাবাপে ও ব্রেচিচে। গোলে থাকবেন অ্যারিওলা।
Ultime entraînement au centre Ooredoo avant #PSGREAL
🔴🔵 #AllezParis pic.twitter.com/EicO0g9Nbb
— ENSEMBLE ON VA LE FAIRE ! (@PSG_inside) March 5, 2018
এদিকে নেইমারহীণ পিএসজি-র বিরুদ্ধে জিদানও আক্রমণাত্মক ছকেই যেতে পারেন। খেলাতে পারেন ৪-৩-৩ ছকে। ফরোয়ার্ড লাইনের একদম সামনে থাকবেন বেঞ্জিমা। এছাড়া ও দুই উইং দিয়ে আক্রমণের ঝড় তুলবেন রোনাল্ডো ও গ্যারেথ বেল। মাঝমাঠে অ্যাসেনসিও, ইসকো, ক্যাসেমিরো। ডিফেন্সে থাকছেন কারভাজাল, ভারানে, র্যামোস, মার্সেলো। গোল দুর্গের দায়িত্ব সামলাবেন নাভাস।
🏟💪✨ ¡Quedan poco más de 24 horas para el choque! #APorLa13 | #HalaMadrid pic.twitter.com/4Bh3JXKwug
— Real Madrid C.F. (@realmadrid) March 5, 2018
অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রথম লেগের ধামাকা পারফরম্যান্সের পর দ্বিতীয় লেগে ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী তারা।
Click it and Unblock the Notifications